সব
facebook raytahost.com
ধর্মীয় নেতাদের নিয়ে গুইমারায় র‌্যালী ও আলোচনা সভা | Protidiner Khagrachari

ধর্মীয় নেতাদের নিয়ে গুইমারায় র‌্যালী ও আলোচনা সভা

ধর্মীয় নেতাদের নিয়ে গুইমারায়  র‌্যালী ও আলোচনা সভা

প্রতিনিধি,গুইমারা:: ইউএনডিপি’ পরিচালিত লোকাল ভলিন্টিযার মেডিয়েশন ফোরাম কমিটির সমন্বয়ে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততায় গুইমারা উপজেলায় শান্তি র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর ২০২৩) গুইমারা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সভাপতিত্বে LVMF কমিটির সাধারণ সম্পাদক সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইউএনডিপির খাগড়াছড়ি জেলার ম্যানাজার প্রিয়তর চাকমা।

ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানপাড়া বৌদ্ধ মিশনের বিহার অধ্যক্ষ ভদন্ত সংঘরন্ত মহাথের, ডাক্তারটিলা হরি মন্দিরের পুরোহিত কাজল চক্রবতী, বাইল্যাছড়ি ধনজয় পাড়া ভিলারচার্যের রিটনজয় ত্রিপুরা, গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী ওসমান গনি, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীন,সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। এসময় উপস্থিত ছিলেন,ইউএনডিপি’র গুইমারা উপজেলা ফ্যাসিলিটেটর অংক্যছেন মারমা,ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝ র্না ত্রিপুরা, গুইমারা LVMF গুইমারা উপজেলা কমিটির সভাপতি সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী সহ সদস্যবৃন্দ।

বক্তৃতারা তাদের বক্তব্যে বলেন,যার যার ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজ ও রাষ্ট্রে নিশ্চিত শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। গুইমারা উপজেলা শান্তি সম্প্রীতির অনন্য উদাহরণ বলেও দাবী করেন বক্তারা। এ ধরনের র‌্যালী ও আলোচনা সভা আয়োজন করায় ইউএনডিপিকে ধন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com