সব
facebook raytahost.com
মিধিলি’র প্রভাবে আমন ধানের ক্ষতির আশঙ্কা | Protidiner Khagrachari

মিধিলি’র প্রভাবে আমন ধানের ক্ষতির আশঙ্কা

মিধিলি’র প্রভাবে আমন ধানের ক্ষতির আশঙ্কা

মো: সোহেল রানা,দীঘিনালা:: পার্বত্য অঞ্চলের সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় আমন মৌসুমে। আমন ধান চাষাবাদ করা হয় সম্পূর্ন প্রাকৃতিক পানি বৃষ্টির উপর নির্ভর করে। ভাদ্র মাসের প্রথম থেকে শুরু কররে ভাদ্র মাসের মাঝমাঝি এসে চারা রোপন শেষ করা হয়। কার্তিক মাসের শেষে থেকে শুরু করে অগ্রহয়ন মাসের শেষে ধান কাঁটা ও মাড়াই শেষে হয়।

হটাৎ অসময়ে ঘুর্নিঝড় মিধিলি‘র কারনে আমনের ধানের ব্যাপক ক্ষতি আশঙ্কা করছে আমন ধান চাষিরা। ঘুর্নিঝড় মিধিলি‘র কারনে বাতাসসহ দুইদিন বৃষ্টি হওয়া ধান খেতে পানি জমে যাওয়ার কারনে বেশি ভাগ জমির পাঁকা ধানগাছ নুয়ে পড়েছে। এতে করে অনেক ক্ষতি হবে এমটাই আশঙ্কা করছে কৃষকরা।

কবাখালী ইউনিয়নের চাষি কৃষক মো: মোখলেছ মিয়া বলেন, আমার ধান আড়াই কানি(১একর) ধানের জমি আমন অনেক ভাল হয়েছিল। প্রায় সব ধান পেঁকে গিয়েছে কয়েদিন পর ধান কাঁটব ভাবছি। এর মধ্যে হঠাৎ করে ঘুর্নিঝড় শুরু হল। আমার ধান ক্ষেতে পানি জমার কারনে সব পাঁকা ধান নুয়ে পড়ছে। এতে পাঁকা ধানের অনেক ক্ষতি হবে।

শান্তিপুর এলাকার চাষী স্মৃতি বিজয় চাকমা, রনশোভা চাকমা ও ভারত বিজয় চাকমা বলেন, এবার আমন ধানের ফলন ভাল হয়েছে। ঘূর্নিঝড় মিধিলি‘র কারনে বাতাসে জমির ধান নুয়ে পড়েছে। ধানের ক্ষতি কিছুটা হয়ে, তবে এখন তাড়াতাড়ি কেঁটে ফেলতে হবে।

দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন বলেন, ঘূর্নিঝড় মিধিলি কারনে বাতাসে আমন ধানগাছ নুয়ে পড়েছে। এতে বেশি ক্ষতি হবে না। তবে শিলাসহ বৃষ্টি হলে ব্যাপক ক্ষতি হত। তবে শাক-সবজি বোরো ধানের বীজতলা ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি নিরুপনের জন্য কৃষি উপ-সহকারি কর্মকর্তারা সরেজমিনে কাজ করছে।

আপনার মতামত লিখুন :

বদর দিবস পালন উপলক্ষে ইফতার মাহফিল

বদর দিবস পালন উপলক্ষে ইফতার মাহফিল

তামাকে বর্গা না দিয়ে সূর্যমূখী ফুল চাষ

তামাকে বর্গা না দিয়ে সূর্যমূখী ফুল চাষ

পেট্রোল পাম্পে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান

পেট্রোল পাম্পে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান

শিক্ষার্থী ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

শিক্ষার্থী ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

অবৈধ বিপুল কাঠ জব্দ: তৎপরতা রোধে কঠোর বার্তা

অবৈধ বিপুল কাঠ জব্দ: তৎপরতা রোধে কঠোর বার্তা

মাদক-জুয়া দমনে সহযোগিতা কামনা

মাদক-জুয়া দমনে সহযোগিতা কামনা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com