সব
facebook raytahost.com
নির্বাচনী তফসিল ঘোষণা দেশকে মহাবিপর্যয়ের দিকে নিয়ে যাবে | Protidiner Khagrachari

নির্বাচনী তফসিল ঘোষণা দেশকে মহাবিপর্যয়ের দিকে নিয়ে যাবে

নির্বাচনী তফসিল ঘোষণা দেশকে মহাবিপর্যয়ের দিকে নিয়ে যাবে

পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে খণ্ডিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: ইউপিডিএফ

প্রেস বিজ্ঞপ্তি:: চলমান সংঘাতময় পরিস্থিতিতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দেশকে অনিবার্যভাবে গভীর রাজনৈতিক অস্থিতিশীলতা, অরাজকতা ও মহাবিপর্যয়ের দিকে নিয়ে যাবে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর ২০২৩) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সভাপতি প্রসিত খীসা সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই আশঙ্কার কথা ব্যক্ত করেন।

পার্বত্য চট্টগ্রাম ও সংখ্যালঘু জাতিসমূহকে বাদ দিয়ে খণ্ডিতভাবে দেশে গণতন্ত্র কায়েম হতে পারে না বলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় অভিমত ব্যক্ত করে বলেন, দেশে বর্তমান সাংবিধানিক সংকট ও গণতন্ত্রহীনতা এ সত্যতার প্রমাণ দেয়।

দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মধ্যে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না মন্তব্য করে তিনি জোর দিয়ে বলেন, ‘এই সংকট থেকে উত্তরণের জন্য দরকার পার্বত্য চট্টগ্রামে নির্বাচনে অংশ নিয়ে জনগণের আস্থা লাভকারী ক্রিয়াশীল আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিনিধিসহ সর্বদলীয় বৈঠক আহ্বান করে একটি অস্থায়ী সরকার গঠন করা, যার দায়িত্ব হবে দেশে সকল শ্রেণী ও জাতিসত্তার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক সংবিধান রচনা করা।

পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ, ভয়-ভীতিমুক্ত ও অনুকুল পরিবেশ নেই উল্লেখ করে ইউপিডিএফ নেতা বলেন, ‘যেখানে অঘোষিত সেনাশাসন ও একটি বিশেষ গোষ্ঠীর মদদপুষ্ট সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসী বাহিনীর দৌরাত্ম্যে জনগণ অসহায়, যেখানে পাহাড়িদের ন্যূনতম মৌলিক গণতান্ত্রিক অধিকার নির্বাসিত এবং যেখানে ইউপিডিএফসহ পাহাড়িদের রাজনৈতিক দলগুলোর ওপর অবর্ণনীয় রাজনৈতিক দমন-পীড়ন অব্যাহতভাবে চলমান, আনন্দ প্রকাশ চাকমাসহ ইউপিডিএফ-এর নেতা-কর্মী কারাগারে অন্তরীণ, সেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কখনোই সম্ভব হতে পারে না।

প্রসিত খীসা সকল পক্ষকে সর্বোচ্চ সংযম ও রাজনৈতিক বিচক্ষণতা প্রদর্শন করে গভীর রাজনৈতিক খাদে পতনোন্মুখ অবস্থা থেকে দেশকে উদ্ধার করার আহ্বান জানান। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানান।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com