সব
facebook raytahost.com
বান্দরবানে ট্রাক খাদে পড়ে নিহত এক | Protidiner Khagrachari

বান্দরবানে ট্রাক খাদে পড়ে নিহত এক

বান্দরবানে ট্রাক খাদে পড়ে নিহত এক

প্রতিনিধি,বান্দরবান:: বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে আহম্মদ রশিদ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বান্দরবান-কেরানীহাট সড়কের টিটিসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহম্মদ রশিদ বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং পেশায় একজন শ্রমিক। আহত জয়নাল (৩৮) ও আবুল হাশেম (৩০) একই এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা যায়, বান্দরবান-কেরানীহাট সড়কের রেইছা নীল পাহাড় হোটেলের কাছে মৃত্তিকা অফিসের বাউন্ডারির পাশে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকে থাকা তিনজনের মধ্যে দুইজন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আহম্মদ রশিদকে মৃত ঘোষণা করেন।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আহমেদ রশিদ, জয়নাল ও আবুল হাশেম নামে তিনজনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে তাদের মধ্যে আহম্মদ রশিদের মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :

তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

সন্ত্রাসীদের সাথে সখ্যতা, গ্রেপ্তার ৩

সন্ত্রাসীদের সাথে সখ্যতা, গ্রেপ্তার ৩

তিন পার্বত্য জেলায় এসপি হলেন যারা

তিন পার্বত্য জেলায় এসপি হলেন যারা

মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল পর্যটকের

মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল পর্যটকের

পাহাড়ের ঘোষিত বিএনপির প্রার্থী যারা

পাহাড়ের ঘোষিত বিএনপির প্রার্থী যারা

বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ

বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com