
স্টাফ রিপাের্টার:: ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। বুধবার (১৫ নভেম্বর ২০২৩) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা টিটন খীসা উপস্থাপনায় উপস্থিত ছিলেন মূখ্য নির্বাহী কর্মকতা সুমন চৌধুরী, জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুযা, শতরুপা চাকমা, নীলোৎপল খীসাসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব সহ অনেকেই উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন