সব
facebook raytahost.com
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি নিশ্চিতে সহনশীলতা জরুরী | Protidiner Khagrachari

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি নিশ্চিতে সহনশীলতা জরুরী

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি নিশ্চিতে সহনশীলতা জরুরী

স্টাফ রিপাের্টার:: পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি নিশ্চিতের জন্যে এলাকার মানুষের মধ্যে সহনশীলতা বাড়াতে জাতি ধর্ম ও সংস্কৃতিভেদে আচরণের পরিবর্তন আনতে পারস্পরিক আস্থা ও বিশ্বাস স্থাপনের লক্ষে ইউএনডিপি (এলভিএমএফ) গুইমারা উপজেলা কমিটির সদস্যদের কোয়ার্টালি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সন্মেলন কক্ষে ইউএনডিপির উদ্যোগে উপজেলা ফ্যাসিলিটেটর অংক্যছেন মারমার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, কমিটির উপদেষ্টা গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি নিশ্চিতে সকেলর মধ্যে সহনশীলতা জরুরী।

ইউএনডিপি’র উদ্যোগে গঠিত স্হানীয় সেচ্ছাসেবক মধ্যস্হতা ফোরামের কমিটি এলাকার স্হায়ী শান্তি প্রতিষ্টা,মানুষের মাঝে আস্হা ও পারস্পরিক বিশ্বাস স্হাপনে ভূমিকা পালন করবে উপজেলা কমিটি। সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা স্হানীয় সেচ্ছাসেবক মধ্যস্হতা ফোরামের সভাপতি সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা কমিটির উপদেষ্টা মন্ডলী ও কমিটির সদস্যবৃন্দ। সভায় আগামী ১৮ নভেম্বর উপজেলা কমিটিসহ স্হায়ী শান্তি প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে ধর্মীয় নেতা ও এলাকার কার্বারীদের নিয়ে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

লক্ষীছড়িতে ১শ ৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষীছড়িতে ১শ ৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com