সব
facebook raytahost.com
অসহায়দের যামিনীপাড়া জোনের অনুদান প্রদান | Protidiner Khagrachari

অসহায়দের যামিনীপাড়া জোনের অনুদান প্রদান

অসহায়দের যামিনীপাড়া জোনের অনুদান প্রদান

শামীমা আক্তার রুমি,স্টাফ রিপাের্টার:: পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ নভেম্বর ২০২৩) যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) কমান্ডার লেঃ কর্ণেল আলমগীর কবির, পিএসসি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় জোনের আওতাধীন ৩টি মসজিদ ও ১টি মাদ্রাসার উন্নয়নে নগদ অর্থ ও ২.৫ বান্ডিল টিন বিতরণ করেন।

এছাড়াও অসহায় এক পরিবারকে ঘর নির্মানের ব্যবস্থা করে দেন। অসহায় গরীব মহিলাকে আত্মকর্মসংস্থানের জন্য ১টি সেলাই মেশিন প্রদান করেন। যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ে শিক্ষার উপকরণ হিসেবে ১টি প্রিন্টার হস্তান্তর করেন এবং গরীব শিক্ষার্থীর এসএসসি’র ফরম ফিলআপের জন্য নগদ ২ হাজার টাকা ও ২জন শিক্ষার্থীকে পাঠ্য বই বিতরণ করেন।

কঠিন রোগে আক্রান্ত একজনকে নগদ ১০ হাজার টাকা এবং জোনের আওতাধীন এলাকায় অবস্থিত বড়বিল মাদ্রসা, বিরাশিটিলা মাদ্রাসা, আসালং মাদ্রসা, মোল্লা বাজার মাদ্রাসা ও ডাক বাংলা মাদ্রাসায় ৭শত কেজি চাল অনুদান প্রদান করেন।

এছাড়াও স্থানীয় গরীব অসহায় ২০জনকে শীত বন্ত্র বিতরণ করেন। সর্বমোট ১ লক্ষ ৩৫ হাজার ৮শত ৮৫টাকার অনুদান প্রধান করা হয়। এই আর্থিক ও মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে আশা বক্ত করেন জোন কমান্ডার লেঃ কর্ণেল আলমগীর কবির পিএসসি।

আপনার মতামত লিখুন :

জাপা-এনসিপি’র ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

জাপা-এনসিপি’র ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় জরিমানা

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় জরিমানা

পাহাড় কাটায় এক লাখ টাকা জরিমানা

পাহাড় কাটায় এক লাখ টাকা জরিমানা

পাহাড়ে কনকনে শীতে উষ্ণতা ছড়ালো সেনাবা‌হি‌নী

পাহাড়ে কনকনে শীতে উষ্ণতা ছড়ালো সেনাবা‌হি‌নী

পাহাড়ে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

পাহাড়ে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা প্রদান

সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা প্রদান

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com