সব
facebook raytahost.com
আ.লীগ সরকারের আমলেই পাহাড়ে শিক্ষার প্রসার ঘটেছে | Protidiner Khagrachari

আ.লীগ সরকারের আমলেই পাহাড়ে শিক্ষার প্রসার ঘটেছে

আ.লীগ সরকারের আমলেই পাহাড়ে শিক্ষার প্রসার ঘটেছে

খাগড়াছড়িতে আট একাডেমিক ভবন উদ্বোধন

স্টাফ রিপাের্টার:: সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বর্তমান আ.লীগ সরকারের আমলেই পাহাড়ে শিক্ষার ব্যাপক উন্নয়ন ও প্রসার ঘটেছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিতে সকলে প্রতি আহ্বান জানান তিনি।

রবিবার (১২ নভেম্বর) দুপুরে নবনির্মিত ৮টি নব নির্মিত ভবন অবকাঠামোর উদ্বোধন কালে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন। খাগড়াছড়িতে ১৫ কোটি টাকা ব্যায়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ৮টি নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন, খাগড়াছড়ি ২৯৮নং আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা,অতিরিক্ত পুলিশ সুপার মৌমিদ রায়হান, জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া,শিক্ষা প্রকৌশলী প্রিসলি চাকমা,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও প্রধান শিক্ষক অংপ্রু মারমা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্ত, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা অংশ নেন।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com