সব
facebook raytahost.com
সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্য উদ্বোধন সেনাপ্রধানের | Protidiner Khagrachari

সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্য উদ্বোধন সেনাপ্রধানের

সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্য উদ্বোধন সেনাপ্রধানের

স্টাফ রিপাের্টার:: বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও সাহসিকতার প্রতীক হিসেবে বিবেচিত জাতির শ্রেষ্ঠ সন্তান সাত বীরশ্রেষ্ঠের স্মরণে নির্মিত ভাস্কর্য ‘আমরা তোমাদের ভুলব না’ এর উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার (১২ নভেম্বর) ঢাকা সেনানিবাসের মাটিকাটা মিলিটারি পুলিশ চেকপোস্ট এলাকায় এ ভাস্কর্য উদ্বোধন করেন তিনি।

১৯৭১ সালের ২৬ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে আপামর জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং ১৬ ডিসেম্বর ১৯৭১ এ আমরা অর্জন করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আর এই স্বাধীনতা অর্জনের পিছনে রয়েছে সর্বোচ্চ আত্মত্যাগকারী ত্রিশ লাখ শহীদ এবং সাত জন অকুতোভয় বীরশ্রেষ্ঠ চিরস্মরণীয় অবদান।

‘আমরা তোমাদের ভুলব না’ ভাস্কর্যটিতে ‘অর্ধবৃত্তাকার প্রাচীরে’- সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তুলে ধরা হয়েছে। ভাস্কর্যের সম্মুখে ‘ফোয়ারা’- নদীমাতৃক বাংলাদেশের প্রতিচ্ছবি। ফোয়ারা থেকে প্রাচীর পর্যন্ত সংযুক্ত রেখাগুলো ‘সূর্যরশ্মির প্রতীক’- যা দ্বারা নির্দেশ করা হয়েছে যে, বীরশ্রেষ্ঠরা জাতির সূর্য সন্তান এবং তাঁরা সূর্যরশ্মির ন্যায় দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোর দিশারী ও অনবদ্য অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com