স্টাফ রিপাের্টার,মাটিরাঙা:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাছ ছাপায় কামাল মিয়া এক শ্রমিক নিহত হয়েছে। নিহত কামাল উপজেলার তাইন্দং নোয়াপাড়ার খোরশেদ আলমের ছেলে। বৃহস্পতিবার (০৯ নভেম্বর ২০২৩) সকাল সাড়ে আটটায় তাইন্দং হাজাছড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে মোবাইল নিশ্চিত করেন তাইন্দং ইউপি চেয়ারম্যান পেয়ার আহাম্মদ মজুমদার।
চেয়ারম্যান জানান, প্রতিদিনের মত সকাল সাড়ে আটটার কাজ করতে যায়। কাঁধে গাছ বহন করার সময় পা পিছলে গেলে গাছ চাপা পড়ে গুরুতর আহত হয়। আহত অস্থায় পানছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
প্রতিবেশি ভাই জাহাঙ্গীর আলম জানায় (পেয়ার আহাম্মদ) চেয়ারম্যানের কাজ করতে গিয়ে পা পিছলে পড়ে কামাল মিয়া আহত হয়। পরে হাসপাতালে নিলে তিনি মারা যায়।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয়া জানান, ঘটনার কথা শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন