নীরব চৌধুরী বিটন,স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে দ্রুতগতির একটি ইজিবাইকের ধাক্কায় আহত হয়ে পথচারী দেবং মারমা(৭০) মৃত্যু হয়েছে।
সে মরাডলুর মৃত্যু রাংকু মারমার ছেলে। বুধবার (৮ নভেম্বর ২০২৩) বিকেল ৫টা দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম ।
পুলিশ সূত্রে জানা গেছে, দেবং মারমা মরাডলু থেকে গচ্ছাবিল হয়ে সড়কের পাশ দিয়ে মানিকছড়ি আসার পথে তাঁর পেঁছন দিক দিয়ে ব্যাটারি চালিত টমটমে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়েরা তাকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন