সব
facebook raytahost.com
প্রধানমন্ত্রী করছে আর ওরা আগুন দিয়ে পুড়ছে | Protidiner Khagrachari

প্রধানমন্ত্রী করছে আর ওরা আগুন দিয়ে পুড়ছে

মহালছড়ি-মাটিরাঙায় স্টেডিয়াম নির্মাণকাজের সূচনায় এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি জেলার মহালছড়িতে পাঁচ কোটি টাকার এবং মাটিরাঙায় চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকায় নির্মিতব্য দুটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন,এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা- মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের এই প্রান্তে ওই প্রান্তে হাজার হাজার কোটি টাকার নিত্য নতুন প্রকল্প উদ্বোধন করছেন; আর বিএনপি-জামাত সেই ২০১৩/ ১৪ সালের মতো পুড়িয়ে মানুষ মারছে।

হরতাল-অবরোধের নামে আগুন সন্ত্রাস চালিয়ে এদেশের নিরীহ মানুষের জান-মালের ক্ষতিমাধান করছে। এদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করে দেশে অগণতান্ত্রিক পরিস্থিতি সৃষ্টির জন্য পাঁয়তারা করছে তারা।

রোববার বিকেলে স্টেডিয়াম দুটির ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তাঁর সাথে মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার পারভিন খানম, খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আশুতোষ চাকমা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার রইস উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, জেলা পরিষদ সদস্য নীলোৎপল খীসা ও খোকনেশ্বর ত্রিপুরা, মাটিরাঙা উপজেলা আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন মোরশেদ খান ও সা. সম্পাদক সুভাষ চাকমা, মহালছড়ি উপজেলা ভাইস- চেয়ারম্যান জসিম উদ্দিন, সাংবাদিক নেতা নুরুল আজমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা স্বস্তি প্রকাশ করে বলেন, এসব স্টেডিয়ামে খেলবে আমার-আপনার ভবিষ্যত প্রজন্ম। তারা একদিন দেখবেন, এই মাঠে খেলেই জয় করবে দেশ-বিদেশ। যেমনটি করেছে, তৃষ্ণা চাকমা, আনাই-আনুচিং, মনিকা-রুপনা- ঋতুপূর্ণাসহ অনেকেই। পরে তিনি দলীয় নেতাকর্মী, উপস্থিত সবস্তরের জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com