সব
facebook raytahost.com
সাংবাদিক এনামুল হক এর পিতা আর নেই | Protidiner Khagrachari

সাংবাদিক এনামুল হক এর পিতা আর নেই

সাংবাদিক এনামুল হক এর পিতা আর নেই

আল-মামুন:: জাতীয় দৈনিক খোলা কাগজ এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ও পার্বত্য নিউজ এর মাটিরাঙ্গায় কর্মরত সাংবাদিক মো: এনামুল হক এর পিতা নুরুল ইসলাম মাস্টার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তিনি মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ৬নং ওয়ার্ড দেওয়ানপাড়া ইসলামপুরের বাসিন্দা।

শুক্রবার (৩ নভেম্বর ২০২৩) রাত ৮টা ৩২ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শনিবার বাদ যোহর মরহুমের নামাজে যানাজা অনুষ্ঠিত হবে বলে জানান পারিবারীক সূত্র নিশ্চিত করেছে।

মরহুম নুরুল ইসলাম মাস্টার দেওয়ানপাড়া বড়বিলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এছাড়াও ৯০ দশকের নিরপক্ষর মুক্ত আন্দোলনে বড় ভূমিকা পালন করেন তিনি। এছাড়াও তিনি নাইট স্কুলের মাধ্যমে সাধারন মানুষের মাঝে শিক্ষা ছড়িয়ে দিতে জীবনের শেষ বয়স পর্যন্ত অবদান রেখে গেছেন।

সাংবাদিক মো: এনামুল হক এর পিতা নুরুল ইসলাম মাস্টার মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে,গুইমারা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক-নুরুল আলম,সাধারন সম্পাদক এম দুলাল হোসেন,প্রতিদিনের খাগড়াছড়ি পরিবার,খাগড়াছড়ির পেশাজীবি সাংবাদিকগনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com