সব
facebook raytahost.com
নির্বাচনী গুঞ্জন,নেতৃত্বে আসছে কারা! | Protidiner Khagrachari

নির্বাচনী গুঞ্জন,নেতৃত্বে আসছে কারা!

নির্বাচনী গুঞ্জন,নেতৃত্বে আসছে কারা!

“খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড”

আল-মামুন:: খাগড়াছড়িতে গুঞ্জন চলছে “খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড” নির্বাচনের প্রার্থীদের নিয়ে। বৃহত্ত ব্যবসায়ীক এ প্রতিষ্ঠানে প্রতিদ্বন্দ্বীতায় কারা আসছে নেতৃত্বে তা নিয়ে আনাগোনা চলছে খাগড়াছড়ির বিভিন্ন মহলে। প্রার্থীদের মধ্যে গ্রহণ যোগ্যতা ও নানা সমীকরণের চিত্রে হিসেব কষতে শুরু দিয়েছে ভোটার ও সাধারন মানুষ।

আলোচনার কেন্দুবিন্দুতে থাকা এই ব্যবসায়ীক প্রতিষ্ঠানে প্রতিবারের মতো এবারে সভাপতি পদে ১ জন,সহ-সভাপতি পদে ১ জন,সাধারন সম্পাদক ১ জন,সহ-সাধারন সম্পাদক ১জন,দপ্তর সম্পাদক ১জন,কোষাধ্যক্ষ ১জন ও ৩ কার্য-নির্বাহী সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতার মাঠে বৈধ প্রার্থীর সংখ্যা ২১ জন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রাথমিক খসড়া তালিকা অনুযায়ী ২১ প্রার্থীর বিপরীতে ত্রিবার্ষিক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে ১৬৫ জন ভোটার। ফলে ভোটে নির্বাচিতরা নেতৃত্ব দিবে “খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড” এর। কে আসছে নেতৃত্ব দিতে আর কেই বা হচ্ছে খাগড়াছড়ির শীর্ষ এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃত্বের কর্ণধার তা দেখা এখন ভোটের দিনের পালা।

ভোটারদের সুচিন্তিত মতামত ও ভোটেই নিশ্চিত হবে নেতা। এমনটাই দাবী সাধারন মানুষের। তবে কাঠ ব্যবসায়ীদের দাবী,চলতি দায়িত্বে থাকা নেতারা এ প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করে গেছেন। তাদের সময়ে এ সংগঠন সবচেয়ে এগিয়েছে বলেও মত অনেক ব্যবসায়ীর।

সংগঠনটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৩ এর ভোটের লড়াইয়ে সভাপতি পদে-হাজ্বী মো: কাশেম,কামাল হোসেন ও কাজী মিজানুর রহমান,সহ-সভাপতি- পদে দীন মোহাম্মদ,মিলন ফরাজী,সাধারন সম্পাদক পদে-মনির হোসেন,মজিবুর রহমান ও জাহাঙ্গীর আলম,সহ-সাধারন সম্পাদক পদে-জসিম উদ্দিন ও বখতিয়ার উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক পদে-নজরুল ইসলাম ও নূর নবী,কোষাধ্যক্ষ পদে-আবুল কালাম ভূইয়া,মো: মোস্তফা এবং কার্য নির্বাহী সদস্য পদে- আবদুর রহমান,আবদুল জব্বার, উত্তম দে রনি,হাজী খোরশেদ আলম,জামাল উদ্দিন,পংকজ বড়ুয়া এবং রফিক উদ্দিন ছিদ্দিকী প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছে।

“খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড” এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি’র দায়িত্ব পালন করবে খাগড়াছড়ি সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জহির উদ্দিন,এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে হিল্টন ত্রিপুরা ও থৈইউপ্রু মগ দায়িত্ব পালন করবে এ নির্বাচনে। এ নির্বাচনে চলতি বছরের ১৭,১৮,১৯ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ,জমা ২২ অক্টোবর,বাছাই ২৩ অক্টোবর, ৭ নভেম্বর প্রত্যাহার,৮ নভেম্বর প্রতীক বরাদ্দ এবং ১৮ নভেম্বর ভোট গ্রহণের নির্ধারন করা আছে বলে সংগঠনটির অফিস সূত্র জানায়।

আপনার মতামত লিখুন :

পাহাড়ের নারীর জীবনের গতি বাড়িয়ে দিয়েছে বাইক স্কুটি

পাহাড়ের নারীর জীবনের গতি বাড়িয়ে দিয়েছে বাইক স্কুটি

তামাকে বর্গা না দিয়ে সূর্যমূখী ফুল চাষ

তামাকে বর্গা না দিয়ে সূর্যমূখী ফুল চাষ

নির্বাচনে জয়ে পাহাড়ের ভিন্ন সমীকরণ

নির্বাচনে জয়ে পাহাড়ের ভিন্ন সমীকরণ

পাহাড়ের বুক চিরে প্রাণের স্পন্দন

পাহাড়ের বুক চিরে প্রাণের স্পন্দন

স্বাধীন বাংলাদেশ এবং মেজর জিয়াউর রহমান

স্বাধীন বাংলাদেশ এবং মেজর জিয়াউর রহমান

শৈল্পিক মৌনতা ও ইস্পাতকঠিন নেতৃত্বের অনন্য এক ক্যানভাস বেগম জিয়া

শৈল্পিক মৌনতা ও ইস্পাতকঠিন নেতৃত্বের অনন্য এক ক্যানভাস বেগম জিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com