সব
facebook raytahost.com
যুবলীগ নেতাদের হামলা: জড়িতদের গ্রেপ্তার দাবী | Protidiner Khagrachari

যুবলীগ নেতাদের হামলা: জড়িতদের গ্রেপ্তার দাবী

যুবলীগ নেতাদের হামলা: জড়িতদের গ্রেপ্তার দাবী

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৌর কাউন্সিলরসহ তিন যুবলীগ নেতার উপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১ নভেম্বর ২০২৩) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা পৌরসভার পলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় কাউন্সিলর সোহাগ এর মোটর সাইকেল ভাংচুর করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবী জানিয়ে রাতে মাটিরাঙ্গা বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ।

হামলার শিকার হয়ে মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৬নং পৌর কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগ জানান, সন্ধার পর আমতলী নিজস্ব বাগান বাড়ি থেকে মাটিরাঙ্গা ফেরার পথে পলাশপুর এলাকায় এলে ১০/১৫ লোক মোটরসাইকেলের গতি রোধ আক্রমন করে। এতে আমি সহ ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সুমন দে ও সাধারন সম্পাদক হিমেল চাকমা গুরুতর আহত হন।

কাউন্সিলর সোহাগ আরো বলেন, সকালে আমার অফিসের সামনে আগুন দেয়া পিকেটারদের সনাক্ত করতে সিসিটিভি ফুটেজ চেক করার বিষয় জানতে পেরে এমন হামলা করেছে অবরোধ কারিরা। আহত তিন যুবলীগ নেতা হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা জানান, আহতরা শঙ্কামুক্ত।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বলেন, তথাকথিত দেশ বিরোধী অবরোধে জনগণের সাড়া না পেয়ে নিজেরাই তাদের দলীয় কার্যালয় নিজেরাই ভাংচুর করে আওয়ামীলীগের উপর দায় চাপানো এবং মামলার ইস্যু তৈরীর চেষ্টা করছে বিএনপি।

এ ঘটনায় মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

 

আপনার মতামত লিখুন :

বেগম রোকেয়া দিবসে  অদম্য নারীকে সংবর্ধনা

বেগম রোকেয়া দিবসে অদম্য নারীকে সংবর্ধনা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকাতে সভা

মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকাতে সভা

পাহাড় কন্যা হৃদি’র স্কলারশিপ অর্জন

পাহাড় কন্যা হৃদি’র স্কলারশিপ অর্জন

নির্বাচনী প্রচারণায় বিএনপি

নির্বাচনী প্রচারণায় বিএনপি

রোকেয়া দিবসে অদম্য নারীকে সংবর্ধনা

রোকেয়া দিবসে অদম্য নারীকে সংবর্ধনা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com