সব
facebook raytahost.com
জীববৈচিত্র্য রক্ষায় খাগড়াছড়িতে ৫ দিনের আলোকচিত্র প্রদর্শনী | Protidiner Khagrachari

জীববৈচিত্র্য রক্ষায় খাগড়াছড়িতে ৫ দিনের আলোকচিত্র প্রদর্শনী

জীববৈচিত্র্য রক্ষায় খাগড়াছড়িতে ৫ দিনের আলোকচিত্র প্রদর্শনী

স্টাফ রিপাের্টার:: পার্বত্য চট্টগ্রামের বন ,বন্যপ্রাাণী ও প্রকৃতি রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে শনিবার সকাল ১১ টায় প্রদর্শনী শুরু হয়ে চলবে বুধবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী দর্শনাথীদের জন্য উন্মুক্ত থাকবে।

খাগড়াছড়ির দুই আলোকচিত্রী সবুজ চাকমা ও সমির মল্লিকের তোলা ৫১ টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।  আলোকচিত্রী সমির মল্লিক বলেন ,‘ প্রকৃতি বাঁচলেই মানুষ বাঁচবে। পাখি ,বন্যপ্রাণী প্রাণ ও প্রকৃতির অন্যতম উপাদান। বনভূমি পরিমান কমে আসার কারণে পাখির আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে।

ইতোমধ্যে অনেক পাখি অনেক আর দেখা যায় না। একসময় পাহাড়ের ধনেশ পাখির বিচরণ থাকলেও তা এখন প্রায় বিপন্ন। হাতিসহ অনেক বন্যপ্রাণী বিলুপ্তির পথে।  এই ধরনের প্রদর্শনী মানুষের মাঝে পাখি ও বন্যপ্রাণীর  রক্ষায় সচেতনতা বাড়াবে। ’
আলোকচিত্রী সবুজ চাকমা  জানান ,‘ প্রদর্শনীতে বেশ কিছু বিরল পাখি ও বন্যপ্রাণীর ছবি স্থান পাবে। দর্শনাথীরা পার্বত্য চট্টগ্রামের সমৃদ্ধ প্রকৃতি ও প্রাণী সর্ম্পকে জানতে পারবে। তিন পাহাড়ি জেলা থেকে তোলা অনেক ছবি প্রথমবাবের মতো  দর্শনাথীদের জন্য উন্মুক্ত করা হবে। ’

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টি্িটউটের উপ-পরিচালক জিতেন চাকমা জানান ,‘সেভ দ্যা বায়োডাইভার্সিটি অব হিল ট্রাক্টস’ শীর্ষক আলোকচিত্র  প্রদর্শনীতে পার্বত্য জেলা খাগড়াছড়ি,রাঙামাটি ও বান্দরবান থেকে তোলা বিভিন্ন প্রজাতির  পাখি,বন্যপ্রাণী ও নির্সগের ছবি স্থান পেয়েছে। এই ধরনের প্রদর্শনী দর্শনাথী শিল্পমনের তৃষ্ণা মেটাবে একই সাথে প্রাণ ও প্রকৃতি রক্ষায় সচেতনতা তৈরি করবে। ’

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
দুর্গমতা ও দারিদ্র্যতায় পিঁছিয়ে পাহাড়ের প্রাথমিক শিক্ষা

দুর্গমতা ও দারিদ্র্যতায় পিঁছিয়ে পাহাড়ের প্রাথমিক শিক্ষা

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে

সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বিলুপ্ত হয়নি ইউপিডিএফ (গনতান্ত্রিক)

বিলুপ্ত হয়নি ইউপিডিএফ (গনতান্ত্রিক)

দ্বন্দের জেরে কর্মীদের নিয়ে খাগড়াছড়ি ছাড়লেন সভাপতি

দ্বন্দের জেরে কর্মীদের নিয়ে খাগড়াছড়ি ছাড়লেন সভাপতি

চাঁদের গাড়ি উল্টে চালক নিহত

চাঁদের গাড়ি উল্টে চালক নিহত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com