সব
facebook raytahost.com
বর্ণাঢ্য আয়োজনে মাটিরাঙ্গায় সেনা জোনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Protidiner Khagrachari

বর্ণাঢ্য আয়োজনে মাটিরাঙ্গায় সেনা জোনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে মাটিরাঙ্গায় সেনা জোনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপাের্টার:: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১ নভেম্বর ২০২৩) দুপুরে কেক কাটা, প্রীতিভোজ ও বিশেষ মোনাজাতসহ নানা আয়োজন করা হয়।

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সময় মাটিরাঙ্গা জোন সদরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসির হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন। এতে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. মাহমুদুন্নবী, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরাসহ বিভিন্ন সামরিক-বেসামরিক কর্মকর্তা এতে অংশ নেয়।

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন অনুষ্ঠানে বলেন,বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে। দেশকে এগিয়ে নিতে সেনাবাহিনীর এ সহযোগিতা অব্যহত থাকবে। একই সাথে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় একে অপরের সহযাত্রী হতে হবে বলে তিনি মন্তব্য করেন এ সময়।

আপনার মতামত লিখুন :

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে ৪০ বিজিবি

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে ৪০ বিজিবি

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

সীমান্তে নজরদারী বৃ‌দ্ধি,মাঠে নামছে বিজি‌বি

সীমান্তে নজরদারী বৃ‌দ্ধি,মাঠে নামছে বিজি‌বি

‌বিজয়ী হলে ছয় মাসের মধ্যে রাস্তা করে দেয়া হবে

‌বিজয়ী হলে ছয় মাসের মধ্যে রাস্তা করে দেয়া হবে

মা‌টিরাঙায় নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক

মা‌টিরাঙায় নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com