সব
facebook raytahost.com
পুলিশের কড়া নজরদারী,অবরোধে বিএনপির লুকোচুরি | Protidiner Khagrachari

পুলিশের কড়া নজরদারী,অবরোধে বিএনপির লুকোচুরি

পুলিশের কড়া নজরদারী,অবরোধে বিএনপির লুকোচুরি

খাগড়াছড়িতে বিএনপির সড়ক অবরোধ

আল-মামুন:: টানা তিনদিনের সড়ক অবরোধের প্রথম দিন খাগড়াছড়িতে বিএনপির লুকোচুরি পিকেটিং করতে দেখা গেছে। তবে কড়া নজরদারী ছিলো পুলিশের। মঙ্গলবার (৩১ অক্টোবর ২০২৩) সকাল থেকে সড়ক অবরোধে যাত্রীবাহি দুরপাল্লার যানবাহন চলাচল না করলেও ছেড়ে গেছে কাঁচামাল বোঝাই ট্রাক।

এদিকে-চোরাগুপ্তা ভাবে জেলার বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে, কাঠের টুকরো ও টায়ার জ¦ালিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালায় পিকেটাররা। তবে পুলিশের উপস্থিতি সে চেষ্টাকে ব্যর্থ করে দেয়। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলো সর্তক। সোমবার রাত থেকে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে ম্যাজিেিস্ট্রটের নেতৃত্বে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

সকাল সাড়ে ১১টায় জেলা শহরের ভাঙাব্রীজ এলাকা থেকে পূর্বের এক মামলার আসামী হৃদয় (২৩) নামের এক যুবককে পুলিশ আটক করে বলে জানান পুলিশ।

অবরোধে অভ্যন্তরীন ও দুর পাল্লা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও খাগড়াছড়ি জেলা শহরসহ উপজেলাগুলোতে মোটর সাইকেল,টমটম ও সিএনজিসহ ছোট পরিবহন চলাচল ছিলো স্বাভাবিক। তবে বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে পরিবহন চলাচলের সংখ্যাও। এ সংবাদ লেখা পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢিলে-ঢালা ভাবে পালিত হয়েছে সড়ক অবরোধ।

অবরোধের পরিস্থিতি ও সার্বিক বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, খাগড়াছড়ি সর্তকতার সাথে কাজ করছে খাগড়াছড়ি জেলা পুলিশ। সব ধরনের চিন্তা মাথায় রেখে সাধারন মানুষের সার্বিক নিরাপত্তা যেন ব্যাঘাত না ঘটে সে লক্ষ নিয়ে পুলিশের সকল ইউনিট কাজ করছে। একই সাথে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশের প্রস্তুতির রয়েছে জানিয়ে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com