সব
facebook raytahost.com
জলবায়ু পরিবর্তন ও শিশুদের ভবিষ্যৎ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা | Protidiner Khagrachari

জলবায়ু পরিবর্তন ও শিশুদের ভবিষ্যৎ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জলবায়ু পরিবর্তন ও শিশুদের ভবিষ্যৎ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপাের্টার:: “শিশুর জন্য বিনিয়োগ করি,ভবিষ্যৎ বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা এনসিটিএফ’র আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইয়েস বাংলাদেশ এর সহযোগিতায় খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিশুদের ভবিষ্যৎ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

৩০অক্টোবর সকাল ১০টায় খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলু আরা বেগম। এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০জন শিক্ষার্থী।

প্রতিযোগিতা পরপরে জলবায়ু পরিবর্তন ও শিশুদের ভষি্যৎ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত ৩জনকে সার্টিফিকেট ও সম্মাননা স্বারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জিত্তোং চাকমা,দ্বিতীয় ইমি পোমাং ত্রিপুরা ও তৃতীয় স্থান মিফতাহুল জান্নাত দ্বীনা।

এ সময় খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক টিন্তু ত্রিপুরা,সহকারী শিক্ষক ধীনা ত্রিপুরা,ঝর্ণা ত্রিপুরা,পম্পি বড়ুয়া,আলপনা ত্রিপুরা,জেলা এনসিটিএফ’র সাবেক সভাপতি সচীন দাশস, জেলা ভলান্টিয়ার রামু ত্রিপুরাসহ এনসিটিএফ’র সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
মানিকছড়িতে লাইব্রেরি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

মানিকছড়িতে লাইব্রেরি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

স্বপ্ন

স্বপ্ন

ভূবন নকল

ভূবন নকল

কিশোর-কিশোরীদের ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতা

কিশোর-কিশোরীদের ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতা

খাগড়াছড়ির প্রত্যন্ত পাড়াগাঁয়ে কবিতা আবৃত্তির আসর

খাগড়াছড়ির প্রত্যন্ত পাড়াগাঁয়ে কবিতা আবৃত্তির আসর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com