আল-মামুন:: খাগড়াছড়িতে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর ২০২৩) খাগড়াছড়ি পৌরসভার সম্মেলনের আয়োজন করে নুর এয়ার ট্রাভেলস্ এন্ড হজ্ব কাফেলা খাগড়াছড়ি।
এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র-১ মো: শাহ আলম। নুর এয়ার ট্রাভেলস্ এন্ড হজ্ব কাফেলা খাগড়াছড়ির পরিচালক হাফেজ মাওলানা মো: নুরন্নবীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নূর আলম, খাগড়াছড়ি পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: মানিক পাটোয়ারী এতে অংশ নেন।

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা জামে মসজিদের খতিব আলহাজ্ব সালেহ আহম্মদ হক্কানী,খেজুর বাগান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো: রফিকুল ইসলাম আল কাদেরী ও নুর এয়ার ট্রাভেলস্ এন্ড হজ্ব কাফেলা খাগড়াছড়ির সহকারী পরিচালক ফিরোজ আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
এতে হজ্বের তাৎপর্য,ধর্মীয় গুরুত্ব এবং নানা বিষয়ে কর্মশালা ও সংবর্ধনা তুলে ধরেন বক্তারা। এ কাফেলা হাজীদের গুণগত সেবা ও সুশৃঙ্খভাবে সেবা দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছে জানিয়ে লক্ষ-উদ্দেশ্য তুলে ধরেন। এতে ১৫ জনকে সংর্বধনা দেওয়া হয়। এছাড়াও নতুন আরো প্রায় ৪৫ জন হজ্বযাত্রী নিয়ে চলতি মাসের ৩১ তারিখ ওমরা হজ্ব পালন করতে যাচ্ছে বলে জানান আয়োজকরা।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন