সব
facebook raytahost.com
বিএনপি নৈরাজ্য-অরাজকতা রক্তের হলিখেলায় মেতে উঠেছে | Protidiner Khagrachari

বিএনপি নৈরাজ্য-অরাজকতা রক্তের হলিখেলায় মেতে উঠেছে

বিএনপি নৈরাজ্য-অরাজকতা রক্তের হলিখেলায় মেতে উঠেছে

খাগড়াছড়িতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

আল-মামুন:: শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। রবিবার (২৯ অক্টোবর ২০২৩) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করে নেতাকর্মীরা। বিএনপির বিশৃঙ্খলা,অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার।

এতে বক্তারা বলেন,বিএনপি সারাদেশে নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে দেশে অরাজকতা করে রক্তের হলিখেলায় মেতে উঠেছে। তাদের হাতে কেউ নিরাপদ নয় মন্তব্য করে বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখে দাঁড়াতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।

এতে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক জুয়েল চাকমা,মহিলা বিষয়ক সম্পাদিকা শতরূপা চাকমা, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,উপ- দপ্তর সম্পাদক নুরুল আজম,জেলা আওয়ামী লীগের সদস্য আফতাব উদ্দিন চৌধুরী,শামীম চৌধুরী, সদর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাশ,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক পরিমল দেবনাথ,খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন এতে অংশ নেন।

এছাড়া কর্মসূচীতে জেলা কৃষক লীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য,জেলা শ্রমিক লীগের সভাপতি জানু সিকদার,সাধারন সম্পাদক মেহেদী হাসান হেলাল,সদর উপজেলা যুবলীগের সভপতি দেলোয়ার হোসেন টিটু খাগড়াছড়ি পৌর যুবলীগের সভাপতি মানিক পাটোয়ারী,সাধারন সম্পাদক রেজাউল করিম, উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় জরিমানা

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় জরিমানা

ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না: ওয়াদুদ ভুঁইয়া

ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না: ওয়াদুদ ভুঁইয়া

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ইটভাটা চালু করায় ১ লক্ষ টাকা জরিমানা

ইটভাটা চালু করায় ১ লক্ষ টাকা জরিমানা

ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক

ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com