স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মানিকছড়িতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ এনে প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের শাস্তির দাবী জানিয়েছে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল খাগড়াছড়ি জেলা কমিটি। এ ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে তারা এ দাবী জানান।
শনিবার (২৮ অক্টোবর ২০২৩) সকালে জেলা শহরের খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শাপলা চত্বর হয়ে মুক্তমঞ্চে সমাবেশ করে। সমােবশ থেকে বক্তারা ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল খাগড়াছড়ি জেলা শাখা’র সাধারণ সম্পাদক উক্যনু মারমা’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল কেন্দ্রীয় কমিটি’র সাবেক সহ-সভাপতি মংসাই মারমা, সংগঠনের ওয়াইং মারমা, চহ্লাপ্রু মারমা, অংক্রইং মারমা, কংজরী মারমা, উজ্জ্বল মারমা, ছাত্রনেতা কৃপায়ন ত্রিপুরা প্রমূখ।
গত বুধবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে মানিকছড়ি গচ্ছাবিল বাজার থেকে বাড়িতে ফেরার সময় ওঁৎপেতে থাকা তিন জন বখাটে ভুক্তভোগী কিশোরীকে একা পেয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে হাত-পা বেঁধে জোরপূর্বক গণধর্ষণ করে বলে অভিযোগ করা হয় এতে। এসময় মেয়েটি চিৎকার দিলে গলা কেটে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণের ভিডিও ধারণ করা হয় বলে জানান আয়োজকরা।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন