সব
facebook raytahost.com
মা‌টিরাঙ্গায় আ.লী‌গের বিক্ষোভ মি‌ছিল | Protidiner Khagrachari

মা‌টিরাঙ্গায় আ.লী‌গের বিক্ষোভ মি‌ছিল

মা‌টিরাঙ্গায় আ.লী‌গের বিক্ষোভ মি‌ছিল

স্টাফ রিপোর্টার,মাটিরাঙা:: দেশব্যাপী বিএন‌পি জামা‌তের অ‌গ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃ‌ষ্টি,সরকার উৎখা‌তে ষড়যন্ত্র ও ঢাকায় পু‌লি‌শের উপর হামলার অ‌ভিযোগে বি‌ক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমা‌বেশ ক‌রে‌ছে মা‌টিরাঙ্গা উপ‌জেলা ও পৌর আ‌ওয়ামীলীগ।

শ‌নিবার (২৮ অ‌ক্টোবর ২০২৩) বিকা‌লে মা‌টিরাঙ্গা উপ‌জেলা ও পৌর আ‌ওয়ামীলীগ এবং সকল সহ‌যো‌গি সংগঠ‌নের আ‌য়োজ‌নে উপ‌জেলা দলীয় কার্যালয় থেকে এক‌টি বিক্ষোভ মি‌ছিল পৌর শহ‌রের প্রধান সড়ক প্রদ‌ক্ষিন শে‌ষে দলীয় কার্যাল‌য়ে ফিরে প্রতিবাদ সমা‌বেশ করে।

মা‌টিরাঙ্গা উপ‌জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমার সভপ‌তি‌ত্বে এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে দেশ এ‌গি‌য়ে যা‌চ্ছে। কিন্তু বিএন‌পি জামাত অ‌গ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃ‌ষ্টি করে সরকার উৎখা‌তের ষড়যন্ত্র কর‌ছে।

দে‌শের উন্নয়‌নের ধারা‌কে অব্যাহত রাখ‌তে ও স্মার্ট বাংলা‌দেশ বি‌নির্মানে সকল ষড়যন্ত্রকে প্রতিহত ক‌রে আবা‌রো শেখ হা‌সিনা‌কে ক্ষমতায় আন‌তে সবাই‌কে ঐক্যবদ্ধ হ‌য়ে কাজ করার আহবান জানান বক্তারা। এতে উপ‌জেলা ও পৌর আওয়ামীলীগ এবং সকল সহ‌যো‌গি সংগঠ‌নের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com