সব
facebook raytahost.com
আগামীকাল সারাদেশে হরতালের ডাক বিএনপির | Protidiner Khagrachari

আগামীকাল সারাদেশে হরতালের ডাক বিএনপির

আগামীকাল সারাদেশে হরতালের ডাক বিএনপির

স্টাফ রিপোর্টার:: পুলিশ হামলা চালিয়ে মহাসমাবেশ বানচাল করে দেওয়ার অভিযোগে আগামীকাল রোববার (২৯ অক্টোবর ২০২৩) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। শনিবার (২৮ অক্টোবর) বিকেল তিনটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ঘোষণা দেন।

এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ চলাকালে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীর কাকরাইল মোড়ের কাছ থেকে শুরু হওয়া এই সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো পল্টন এলাকা। এতে বিএনপির মহাসমাবেশস্থল ফাঁকা হয়ে যায়।

এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছেন বিএনপির কর্মীরা। পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এতে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর একটা থেকে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে। বেলা একটার দিকে রাজধানীর কাকরাইল মোড়ের পশ্চিম দিকে সংঘর্ষ শুরু হয়। বিএনপি কর্মীরা কয়েকটি যাত্রীবাহী বাস ভাঙচুর এবং পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেন।

আপনার মতামত লিখুন :

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com