সব
facebook raytahost.com
রাজের নায়িকা হওয়ার বিষয়ে মুখ খুললেন ইধিকা | Protidiner Khagrachari

রাজের নায়িকা হওয়ার বিষয়ে মুখ খুললেন ইধিকা

রাজের নায়িকা হওয়ার বিষয়ে মুখ খুললেন ইধিকা

বিনোদন ডেস্ক:: ঢালিউড সুপারস্টার শাকিব খান বিভিন্ন ঘরানার সিনেমায় একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন। পরিচালক হাসিবুর রেজা কল্লোলও নির্মাতা হিসেবে দেশের চলচ্চিত্রাঙ্গনে আলাদা সুনামের অধিকারী। এই দুজনের সম্মিলিত অংশগ্রহণ যে খুব মনে রাখার মতো ‘সত্ত্বা’ ছবিই তার প্রমাণ।

শোনা গিয়েছিল, ‘কবি’ নামের একটি সিনেমার মাধ্যমে ফের হাজির হচ্ছেন শাকিব-কল্লোল। কল্লোল সামাজিক যোগাযোগমাধ্যমেও জানিয়েছিলেন সে কথা। শাকিব যখন যুক্তরাষ্ট্রে তখন প্রকাশ করেছিলেন ‘কবি’র একটি পোস্টার। সেসময় নির্মাতা জানিয়েছিলেন, সিনেমাটি প্রযোজনার দায়িত্বে থাকবে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি আলোর মুখ দেখেনি।

জানা গেছে, সিনেমাটি করতে অনীহা প্রকাশ করেছেন শাকিব। কল্লোল তাই বিকল্প হিসেবে বেছে নিয়েছেন শরিফুল রাজকে। এ প্রসঙ্গে এর আগে ঢাকা মেইলকে কল্লোল বলেছিলেন, ‘‘আমি কি কোথাও এ ধরনের কথা বলেছি যে ‘কবি’ সিনেমায় শাকিবের জায়গায় রাজকে নিচ্ছি? আর এ ধরনের কোনো ব্যাপার এখনও হয়নি। যদি হয় তবে জানতে পারবেন।’’

তবে পরিচালকের ঘনিষ্ঠজন থেকে জানা যায়, এরইমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন রাজ। এতে তার বিপরীতে আছেন ‘প্রিয়তমা’ খ্যাত ইধিকা পাল। এ নায়িকার সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তাও হয়ে গেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ইধিকা।

ভারতীয় সংবাদমাধ্যমকে ইধিকা বলেন, ‘আমি এখনই নিশ্চিত করে কিছুই বলতে পারব না। আমার কাছে চিত্রনাট্য এসেছে। কিন্তু যত ক্ষণ সবটা পড়ছি, তত ক্ষণ কোনও সিদ্ধান্তই জানাতে পারব না।’

এদিকে জানা গেছে ইধিকা ছাড়াও কলকাতার আরও এক নায়িকার সঙ্গে কথা হয়েছে পরিচলকের। ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত ইধিকাকেই চূড়ান্ত করা হবে ‘কবি’র নায়িকা হিসেবে।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
রাভিনার সঙ্গে গোপনে অক্ষয়ের,ভাঙলো শিল্পা

রাভিনার সঙ্গে গোপনে অক্ষয়ের,ভাঙলো শিল্পা

আবারো কি প্রেমে পড়লেন পরীমণি!

আবারো কি প্রেমে পড়লেন পরীমণি!

বাস্তবেই প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি!

বাস্তবেই প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি!

দ্বীপের মালিক জ্যাকুলিন

দ্বীপের মালিক জ্যাকুলিন

মায়ের উৎসাহে পূর্ণিমা অভিনয়ে

মায়ের উৎসাহে পূর্ণিমা অভিনয়ে

গৃহকর্মীর বিরুদ্ধে করা পরীর মামলা খারিজ

গৃহকর্মীর বিরুদ্ধে করা পরীর মামলা খারিজ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com