মো: সোহেল রানা,দীঘিনালা:: খাগড়াছড়ি দীঘিনালা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কমিটি’র ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৭অক্টোবর ২০২৩) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন‘র আয়োজনে দীঘিনালা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কমিটি’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা জাদুঘর এর সামেনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন, প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা, কলেজ পড়ুয়া ২জন হতদরিদ্র শিক্ষার্থী ২ সেট বই বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি’র সভাপতি মোঃ এরশাদ, সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমৃদ্ধ দীঘিনালা’র রূপকার দীঘিনালা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সম্মানিত প্রশাসক জনাব মুহাম্মদ আরাফাতুল আলম।

দীঘিনালা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, উপজেলা কমিটি’র সাধারণ সম্পাদক, মোঃ কামরুজ্জামান‘র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি’র সভাপতি মোঃ এরশাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুল হাসনাত খান,অফিসার ইনচার্জ দীঘিনালা থানার প্রতিনিধি এসআই মোঃ নূরউদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সেলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও প্রজন্মবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন