মো: সোহেল রানা,দীঘিনালা:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া এলাকার মাওলানা মো: সেলিম উদ্দিন এর একামাত্র ছেলে মো: সজিব হোসেন(১৯) বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের অকামৃত্যু হয়েছে।
বুধবার(২৫অক্টোবর) বিকাল দেড়টায় দিকে মুসলিম পাড়া বাড়ি থেকে বোনের বাড়িতে সবজি খেতে মাচাং দেয়া বাঁশের কঞ্চি/সাঁটা নিয়ে যাওয়া পথে জয়কুমার কার্বারী পাড়া জালালাবাদ জামে মসজিদের কাছে বিদ্যুতের তারের এর সাথে বাঁশের কঞ্চি আটকে যায়।
এতে করে মো: সজিব হোসেন বিদ্যুৎ পৃষ্ট হয়। পরে খরব পেয়ে আত্মীয় স্বজনেরা দীঘিনালা স্বাস্থ কমপ্লেক্স নিয়ে যায়। পারিবাকির সূত্রে জানাযায়, সজিব বড় বাড়ি জয়কুমার কার্বারী পাড়া সবজি গাছে মাচাং দেয়ার জন্য বাঁশের কঞ্চি/সাঁটা নিয়ে যাচ্ছিল বোনের বাড়ির কাছাকাছি ঝুলে থাকা বিদ্যুতের তারের সাথে বাঁশের কঞ্চি আটকে যায় এতে করে তাকে কারেন্ট এ শর্ট করে । হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
কবাখালী ইউনিয়ন পরিষদ এর মুসলিম পাড়া ১নং ওয়ার্ড সদস্য মো: আব্দুল আলিম বলেন, আমার ওয়ার্ডের কলেজ পড়ুয়া একজন ছাত্র বিদ্যুতে শর্ট হয়ে মারা গেছে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন