সব
facebook raytahost.com
৪০ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারী গ্রেপ্তার | Protidiner Khagrachari

৪০ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারী গ্রেপ্তার

৪০ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপাের্টার,রামগড়:: খাগড়াছড়ির ভারত সীমান্তবর্তী রামগড় পৌর এলাকা থেকে ভারতীয় মদের চালানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ অক্টোবর ২০২৩) রাতে এক বিশেষ অভিযান চালিয়ে পুলিশ পৌরসভার দারোগাপাড়া এলাকা থেকে একরাম হোসেন(২৩)কে ৪০ বোতল ভারতীয় মদসহ এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত একরাম ফেনীর সোনাগাজীর গুণক (কুঠিরহাট) গ্রামের আবুল হোসেনের ছেলে। বর্তমানে সে রামগড় পৌরসভার বল্টুরামটিলা এলাকায় বসবাস করে।

রামগড় থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সোমবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার ৯ নং ওয়ার্ডের দারোগা পাড়ায় আনসার ভিডিপি কার্যালয়ের সম্মুখে বারৈয়ারহাট সড়ক থেকে মাদক ব্যবসায়ী একরাম হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

থানার উপ -পরিদর্শক (এস আই) মহসিন মস্তোফা বাদী হয়ে মাদক ব্যবসায়ী একরামের বিরুদ্ধে রামগড় থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করেন। কোন মাদক ব্যবসায়ী ছাড় পাবে না বলে এ সময় তিনি হুশিয়ারী জানান।

আপনার মতামত লিখুন :

হত দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

হত দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

রামগড়ে বিজিবির মানবিক সহায়তা

রামগড়ে বিজিবির মানবিক সহায়তা

রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নির্বাচনকে উৎসবমুখর ও সুষ্ঠ করতে সক্রিয় র‍্যাব

নির্বাচনকে উৎসবমুখর ও সুষ্ঠ করতে সক্রিয় র‍্যাব

রামগড়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ

রামগড়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ

আগুণে পুড়ে ছাই স’মিলসহ ৩ প্রতিষ্ঠান

আগুণে পুড়ে ছাই স’মিলসহ ৩ প্রতিষ্ঠান

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com