স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়িতে ৪৫০ কার্টুন ভারতীয় সিগারেটসহ নলেজ চাকমা নামে একজনকে আটক করেছে আর্মড পুলিশ। সোমবার (২২ অক্টোবর ২০২৩) সন্ধায় সদর থানার পেরাছড়া ইউনিয়নের হেডম্যানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জেলার পেরাছড়া ইউনিয়নের হেডম্যানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৫০ কার্টুন সিগারেট জব্দসহ নলেজ চাকমাকে আটক করে বলে সূত্র জানায়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য তের লক্ষ টাকা বলে ধারণা করছে পুলিশ।
ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আটক নলেজ চাকমাসহ আরো ৩/৪ অজ্ঞাত নামা চোরাকারবারির বিরুদ্ধে ৭ এপিবিএন পুলিশ পরিদর্শক মো. খায়রুল ইসলাম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় এজাহার দায়ের করেছে। আটককৃত নলেজ চাকমাকে জব্দকৃত মালামালসহ খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানা অফিসার ইনচার্জ মো: তানভীর হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হস্তান্তরকৃত আসামিকে বিধি মোতাবেক আদলতে প্রেরণ করা হয়েছে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন