সব
facebook raytahost.com
ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন | Protidiner Khagrachari

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

আল-মামুন:: ফিলিস্তিনে ইসরাইল বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে খাগড়াছড়িতে। খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্ত্বরে শনিবার (২১ অক্টোবর ২০২৩) সকালে আহলে সুন্নত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করে।

ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে অসহায় মুসলমানদের উপর বর্বরোচিত হত্যাকান্ড,জুলুম, নির্যাতন ও বাইতুল মুকাদ্দাস দখল মুক্ত করার দাবীতে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনটির সভাপতি ও সাবেক পৌর মেয়র রফিকুল আলম এর নেতৃত্বে সর্বস্থরের মানুষ অংশ নেয়। বক্তারা মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন তিনি ফিলিস্তিনিদের প্রতি সদয় হয়েছেন। রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ এবং সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করার প্রজ্ঞাপন জারি করেছেন।

এছাড়াও ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলায় তীব্র নিন্দা জানিয়ে ইসরাইলী পণ্য বয়কট করে মুসলিম জনতাকে ঐক্যবদ্ধ হয়ে হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করেন নেতৃবৃন্দরা।

আহলে সুন্নত ওয়াল জামা’আত এর খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আক্তার উদ্দিন মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও আহলে সুন্নত ওয়াল জামা’আত এর খাগড়াছড়ি জেলা কমিটির উপদেষ্টা জাহেদুল আলম,খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সালা উদ্দিন আল কাদেরী, আহলে সুন্নত ওয়াল জামা’আত জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আনসারী,সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়েজ বারী,সদর শাখার সভাপতি নুরনবী, সদস্য আলমগীর হোসেন,কাজী সফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, ইসলামী ছাত্র সেনা জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

আপনার মতামত লিখুন :

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com