সব
facebook raytahost.com
খাগড়াছড়িতে আশার প্রতি ফলন চান মুক্তিযোদ্ধারা | Protidiner Khagrachari

খাগড়াছড়িতে আশার প্রতি ফলন চান মুক্তিযোদ্ধারা

খাগড়াছড়িতে আশার প্রতি ফলন চান মুক্তিযোদ্ধারা

বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় ও আলোচনা সভা

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি জেলার সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সমন্বয়ে বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবী-দাওয়া ও সাংগঠনিক বিষয়ে মতবিনিময় ও আলোচনা সভা করেছে। শনিবার (২১ অক্টোবর ২০২৩) সকালে মুক্তিযুদ্ধা সংসদ ভবনে এ প্রোগ্রামের আয়োজন করে।

খাগড়াছড়ির খাগড়াছড়ি সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে সভায় দপ্তর সম্পাদক মো. মোস্তফার সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সিনিয়র সহ-সভাপতি মো. কামরুল হাসান এর সার্বিক সহযোগিতায় মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা সন্তান সমান্ডের সভাপতি মো. হাসানুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।

প্রধান অতিথি রণ বিক্রম ত্রিপুরা বলেন, মুক্তিযোদ্ধারা বাংলাদেশে স্বাধীনতা এনে দিয়েছে। বঙ্গবন্ধুর দিক নির্দেশনায় কারনেই এদেশ স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বর্তমানেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও সাধারন মানুষের মুক্তির কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

এ সময় প্রধান অতিথি আরো বলেন,শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করছে। আর বর্তমানে খাগড়াছড়ি জেলা পরিষদে দুর্নীতিবাজদের আখড়া। দুর্নীতিবাজদের পরিষদ থেকে সরিয়ে জনকল্যাণে কাজ করাদের এ পদে আনতে হবে জানিয়ে খাগড়াছড়ি জেলা পরিষদে শিক্ষক নিয়োগে এবার মহাসাগর চুরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন,পানছড়ি কলেজের সাবেক অধ্যক্ষ ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা,খাগড়াছড়ির সাবেক মেয়র মো.রফিকুল আলম,জেল আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কান্তি দে,সাবেক জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কাবিল মিয়া,বীর মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড এর কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. হারুণ মিয়াসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

এতে বক্তারা বলেন,খাগড়াছড়িতে আশার প্রতি ফলন চায় খাগড়াছড়ি মুক্তিযোদ্ধাদের। স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ কয়েক যুগেও খাগড়াছড়িতে কোন মুক্তিযুদ্ধাকে নমিনেশন দেওয়া হয়নি। তাই এবার রণ বিক্রম ত্রিপুরাকে খাগড়াছড়ি ২৯৮নং আসনে নৌকার মনোনয়ন দেওয়ার আহ্বান জানান বক্তারা। এ সময় অনুষ্ঠানের সভাপতি বক্তব্যে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে অব্যাঞ্চিত ঘোষনা করেন।

 

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com