সব
facebook raytahost.com
অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতার বিকল্প নেই | Protidiner Khagrachari

অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতার বিকল্প নেই

অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতার বিকল্প নেই

আর্থিক সহায়তা প্রদান

আল-মামুন:: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ),শারদীয় দুর্গাপুজা ও কঠিন চীবরদান-২০২৩ সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর ২০২৩) দুপুরে খাগড়াছড়ি সদরস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট হলরুম এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। পাহাড়ে সকলকে সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে বসবাস করতে হবে। সে সাথে শান্তি,সম্প্রীতি ও উন্নয়নে আমরা মিলেমিশে সহযোদ্ধা হতে চাই। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতার বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধান অতিথি এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, নিলোৎপল খীসা,ক্যজরী মারমা, আঞ্চলিক পরিষদ সদস্য জাফর আহম্মদ উপস্থিত ছিলেন। পরে ঈদে মিলাদুন্নবী (সাঃ), শারদীয় দুর্গাপুজা ও কঠিন চীবরদান পালনের জন্য নগদ আর্থিক সহায়তা তুলে দেন প্রধান অতিথি।

এছাড়াও অনুষ্ঠানে পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী,প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ, সদস্য মাঈন উদ্দিন,শাহিনা আক্তার,শতরূপা চাকমা,মাঈন উদ্দিন,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাশ,খাগড়াছড়ি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন,ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান সুজন চাকমাসহ গন্যমান্যরা এতে অংশ নেন।

আপনার মতামত লিখুন :

বেগম রোকেয়া দিবসে  অদম্য নারীকে সংবর্ধনা

বেগম রোকেয়া দিবসে অদম্য নারীকে সংবর্ধনা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকাতে সভা

মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকাতে সভা

পাহাড় কন্যা হৃদি’র স্কলারশিপ অর্জন

পাহাড় কন্যা হৃদি’র স্কলারশিপ অর্জন

নির্বাচনী প্রচারণায় বিএনপি

নির্বাচনী প্রচারণায় বিএনপি

রোকেয়া দিবসে অদম্য নারীকে সংবর্ধনা

রোকেয়া দিবসে অদম্য নারীকে সংবর্ধনা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com