সব
facebook raytahost.com
রামগড়ে জনতার হাতে ফেনসিডিলসহ কনস্টেবল আটক | Protidiner Khagrachari

রামগড়ে জনতার হাতে ফেনসিডিলসহ কনস্টেবল আটক

রামগড়ে জনতার হাতে ফেনসিডিলসহ কনস্টেবল আটক

স্টাফ রিপাের্টার,রামগড়:: খাগড়াছড়ির রামগড় থানার আরেক কনস্টেবল সাজ্জাদকে ভারতীয় ফেনসিডিলসহ আটক করলো জনতা। বুধবার সকালে রামগড়ের পাশ্বর্বর্তী ফটিকছড়ির ভুজপুরের বাগানবাজরে ৭৪ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ তাকে আটক করে স্থানীয় বাগানবাজার ইউপি চেয়ারম্যানের কাছে সোপর্দ করে।

পরে তাকে ভুজপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর মাত্র চারদিন আগে গত শনিবার(১৪ অক্টোবর) চট্টগ্রামে ৯৩ বোতল ফেনসিডিলসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন রামগড় থানার কনস্টেবল আশরাফুল হাসান তানভীর।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কনস্টেবল সাজ্জাদ ভুজপুরের বাগানবাজারের চিকনছড়ার বাংলাবাজার রাবার বাগান এলাকায় সেখানকার এক মাদক ব্যবসায়ির কাছ থেকে ফেনসিডিল কিনে রামগড়ে ফেরার সময় স্থানীয় লোকজন ঘেরাও করে ধরে ফেলেন।

এসময় সুমন নামে ঐ মাদক ব্যবসায়ি ও কনস্টেবল সাজ্জাদের সহকর্মী কনস্টেবল জাহেদুল পালিয়ে যায়। গ্রামবাসিরা কনস্টেবল সাজ্জাদেরর কাছে পাওয়া ৭৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ বাগান বাজার ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজুর কাছে সোপর্দ করেন।

জানা যায়, আটক মোটরসাইকেলটি রামগড় থানার কনস্টেবল জাহেদুলের। তার গ্রামের বাড়ি ভুজপুরের দাঁতমারায়। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ি সুমনের বাড়িও একই এলাকায়।

ইউপি চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু বলেন, গ্রামবাসিরা সাজ্জাদকে ফেনসিডিলসহ ধরে পরিষদে সোপর্দ করার পর ভুজপুর থানায় খবর দেয়া হয়। তিনি বলেন, ভুজপুর থানার উপ পরিদর্শক রাশেদের নেতৃত্বে একদল পুলিশ এসে সাজ্জাদকে থানায় নিয়ে গেছেন।

ভুজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হেফাজত থেকে সাজ্জাদ নামে আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে তিনি বলেন, সাজ্জাদ পুলিশের সদস্য কি না তা খোঁজখবর নেওয়া হচ্ছে।

এদিকে, এ ব্যাপারে রামগড় থানার ওসি(তদন্ত) মো: ফকরুল হোসেন বলেন, লোকমুখে এ ধরণের একটি খবর শুনেছি। তবে অফিসিয়ালি এখনও কেউ কিছু জানাননি।

আপনার মতামত লিখুন :

দুর্গমতা ও দারিদ্র্যতায় পিঁছিয়ে পাহাড়ের প্রাথমিক শিক্ষা

দুর্গমতা ও দারিদ্র্যতায় পিঁছিয়ে পাহাড়ের প্রাথমিক শিক্ষা

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে

সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বিলুপ্ত হয়নি ইউপিডিএফ (গনতান্ত্রিক)

বিলুপ্ত হয়নি ইউপিডিএফ (গনতান্ত্রিক)

দ্বন্দের জেরে কর্মীদের নিয়ে খাগড়াছড়ি ছাড়লেন সভাপতি

দ্বন্দের জেরে কর্মীদের নিয়ে খাগড়াছড়ি ছাড়লেন সভাপতি

চাঁদের গাড়ি উল্টে চালক নিহত

চাঁদের গাড়ি উল্টে চালক নিহত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com