সব
facebook raytahost.com
দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প | Protidiner Khagrachari

দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প

দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প

২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ।

স্টাফ রিপোর্টার:: দুর্গম পাহাড়ে নিরাপত্তা,শান্তি-শৃঙ্খলার পাশাপাশি স্থানীয়দের কল্যাণে নানা কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সিন্দুকছড়ি জোনে মেডিকেল ক্যাম্প বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সকাল ০৯টায় হতে ২টা ৩০ পর্যন্ত খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের সুকান্ত মহাজন পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদর হতে আগত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাতিহা তাসনিম এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)-এর নেতৃত্বে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায়, গরিব ও বৃদ্ধ রোগীদের চিকিৎসা সেবা প্রদানই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

মেডিকেল ক্যাম্পে মোট ২৬৮ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ২১৮ জন পাহাড়ি এবং ৫০ জন বাঙালি রোগী ছিলেন। চিকিৎসাসেবার পাশাপাশি সকল রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

স্থানীয় জনগণ এ ধরনের মানবিক উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং সিন্দুকছড়ি জোনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

আবারো রক্তাক্ত পাহাড়

আবারো রক্তাক্ত পাহাড়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com