সব
facebook raytahost.com
লক্ষীছড়িতে ১শ ৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ | Protidiner Khagrachari

লক্ষীছড়িতে ১শ ৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষীছড়িতে ১শ ৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:: পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষীছড়িতে ১৫০টি পরিবারবর্গের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে লক্ষীছড়ি উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো-চাল, চিনি, তৈল, ছোলা, মুড়ি, সেমাই ও খেজুরসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এ কর্মসূচির মাধ্যমে পবিত্র রমজান মাসে অনগ্রসর পরিবারগুলোকে সহায়তা প্রদান এবং তাদের মাঝে রমজানের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।

লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম উপস্থিত থেকে পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বক্তব্যে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর নৈতিক দায়িত্ব।

এ উদ্যোগের জন্য স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনী এবং লক্ষীছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রমকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেন। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের জনগণের কল্যাণ ও মানবিক সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

খাগড়াছড়ির ৩ কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম

খাগড়াছড়ির ৩ কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম

হেলিসার্টি ব্যবহার হবে খাগড়াছড়ির যে ৩ কেন্দ্রে

হেলিসার্টি ব্যবহার হবে খাগড়াছড়ির যে ৩ কেন্দ্রে

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ

মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ

সেনা অভিযানে বিপুল অবৈধ কাঠ জব্দ

সেনা অভিযানে বিপুল অবৈধ কাঠ জব্দ

ঝিরিপথে পাচারকালে বিপুল অবধৈ কাঠ জব্দ

ঝিরিপথে পাচারকালে বিপুল অবধৈ কাঠ জব্দ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com