প্রতিনিধি খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬৫০ জন ভাতাভোগী সদস্যদের মাঝে বাহিনীর মহাপরিচালকের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।
ঈদ-উল ফিতরে ২য় বারের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে সারাদেশের মতো খাগড়াছড়িতে ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা/দলনেত্রী, আনসার কমান্ডার ও হিল ভিডিপিসহ ৯টি উপজেলার মোট ৩৬৫০ জন সদস্য/সদস্যাদের মাঝে বাহিনীর মহাপরিচাক পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিগত ঈদ-উল ফিতর, ঈদ-উল আযহা এবং বৈসাবীতে সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই (২ প্যাকেট সাধারন, ২ প্যাকেট লাচ্ছা), ২০০ গ্রাম গুড়া দুধ, ৫০০ গ্রাম সুজি, ১ প্যাকেট নুডলস (৩০০ গ্রাম), ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল।
বাহিনীর মহাপরিচালক পক্ষ থেকে পবিত্র ঈদ-উল ফিতর ২০২৬ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠান জেলার সদরের টাউনহল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার) পিএএমএস, উপমহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ চট্টগ্রাম।
প্রধান অতিথি বলেন, এই উপহার প্রাপ্তি ভাতাভোগী ভিডিপি সদস্যদেরকে দেশসেবায় অনুপ্রানিত করবে এবং দায়িত্ব পালনে আরো উৎসাহ উদ্দীপনা জোগাবে। উপ-মহাপরিচালক মহোদয় ভিডিপি সদস্যদের কে নিজ নিজ এলাকায় অধিক সতর্কতা ও সচেতনতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
তিনি আরো বলেন, এটা কেবল বস্তুগত উপহার নয় এর মাঝে নিহিত আছে সম্মানিত মহাপরিচালক মহোদয়ের ভাতাভোগী সদস্যদের প্রতি আন্তরিক নিষ্ঠা ভালবাসা ও আন্তরিকতা। তিনি যে সকল ক্ষেত্রে বাহিনীকে আরো নিবেদিত করতে চান তারই বাস্তব উদাহরন এই ঈদ উপহার। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রস্তুত থাকে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে ভিডিপি সদস্যরা এ বাহিনীর নিবেদিত প্রাণ।
বিশেষ অতিথি ছিলেন মোঃ আমিন উদ্দিন, পিভিএমএস, পরিচালক, দীঘিনালা আনসার ব্যাটালিয়ন (১৭ বিএন) দীঘিনালা, খাগড়াছড়ি ও মোঃ আমমার হোসেন, বিভিএম, পরিচালক, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন (৫ বিএন) খাগড়াছড়ি ।
খাগড়াছড়ি পার্বত্য জেলা জেলা কমান্ড্যান্ট মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট (নবাগত) মোঃ ইব্রাহিম খলিল, খাগড়াছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তছলিমা আকতার।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন