সব
facebook raytahost.com
হিল ভিডিপি সদস্যদের ঈদ উপহার বিতরণ | Protidiner Khagrachari

হিল ভিডিপি সদস্যদের ঈদ উপহার বিতরণ

হিল ভিডিপি সদস্যদের ঈদ উপহার বিতরণ oplus_0

মো: সোহেল রানা,স্টাফ রিপোর্টার:: “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” — এই মূলনীতি ধারণ করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভাতাভোগী হিল ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এই উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ভাতাভোগী হিল ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তাকিমুল হক।

এ সময় দীঘিনালা উপজেলার ৫টি ইউনিয়নের ৩১টি প্লাটুনের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সদস্যসহ মোট ৭১৭ জনের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার প্রদান করা হয়। বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল বনফুল সেমাই, বাংলা সেমাই, চিনি, পোলাও চাল, সুজি, নুডলস, সয়াবিন তেল ও গুঁড়ো দুধ।

আপনার মতামত লিখুন :

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

আবারো রক্তাক্ত পাহাড়

আবারো রক্তাক্ত পাহাড়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com