সব
facebook raytahost.com
রামগড়ের মাহবুব নগরে শান্তি পরিবহন উল্টে আহত ৩০ | Protidiner Khagrachari

রামগড়ের মাহবুব নগরে শান্তি পরিবহন উল্টে আহত ৩০

রামগড়ের মাহবুব নগরে শান্তি পরিবহন উল্টে আহত ৩০

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার মাহবুব নগর এলাকায় শান্তি পরিবহন বাস উল্টে প্রায় ৩০ জনের অধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ অক্টোবর ২০২৩) সকাল আনুমানিক ১১ টায় খাগড়াছড়ি থেকে ঢাকা গামি শান্তি পরিবহন (ঢাকা মেট্রো (১৪-১০৪৪-ব) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝেই উল্টে যায়। এসময় স্থানীয়রা জানায়, দূর্ঘনায় প্রায় ৩০জন যাত্রী আহত হয়েছে। আহত ব্যাক্তিদের স্থানীয় লোকজনের সহযোগিতায় চিকিৎসার জন্যে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে দূর্ঘটনা ঘটে।এ ঘটার পর পরই চালক পালিয়ে যায়। এতে অনেকেই আহত হয়েছেন। এসময় খবর পেয়ে এলাকাবাসী আহতদের সহযোগিতার জন্য এগিয়ে যায়।

স্থানীয় জানান, পাবর্ত্য জেলার জন্য যানবাহনের দিক দিয়ে শান্তি পরিবহন অনেকটা বেপরোয়া। ফলে খাগড়াছড়িতে প্রায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে শান্তি পরিবহন বাস সড়ক দূর্ঘটনা ঘটে। গত ১৫ অক্টোবর ২০২৩ খাগড়াছড়ির সাপমারায় এলাকায় শান্তিবাস দূর্ঘটনায় ১জনের মৃত্যু হয়েছে ও প্রায় ২৫ জন আহত হয়েছিল।

এ বিষয় রামগড় থানার অফিসার ইনর্চাজ বলেন, দূর্ঘটনার পরপরই থানার পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়েছেন। ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই স্থানীয়রা আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেছেন।

আপনার মতামত লিখুন :

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

সিআইডি প্রধান হলেন রামগড়ের মোসলেহ উদ্দিন আহমদ

সিআইডি প্রধান হলেন রামগড়ের মোসলেহ উদ্দিন আহমদ

রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ

রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ

জ্বালানি তেলের দোকানে উপচে পড়া ভিড়

জ্বালানি তেলের দোকানে উপচে পড়া ভিড়

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com