মো: এনামুল হক,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আসন্ন নির্বাচন উলক্ষে নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী ২০২৬) সকালে গুইমারা রিজিয়নের আওতাধিন ১৮ফিল্ড রেজিম্যান্ট আর্টিলারী মাটিরাঙা জোন অধিনায়ক লে:কর্ণেল মাসুদ খানের নির্দেশনায় অনুষ্ঠিত মহড়ার নেতৃত্বদেন মেজর গাফফারুজ্জামান।

জোনের দায়িত্বরত নির্বাচনি এলাকা মাটিরাঙ্গ পৌরসভা ও সদর ইউনিয়নের ১২টি ভোট কেন্দ্রের মধ্যে কয়েকটি পরিদর্শন শেষে আলুুটিলা বটতলী স্কুল মাঠে মহড়া অনুষ্ঠিত হয়। এতে যৌথ বাহিনী (আর্মি, বিজিবি, ফায়ার সার্ভিস,পুলিশ ও আনছার) মহড়ায় অংশ গ্রহন করেন।

নির্বাচন কালিন সময়ে যে কোন অপ্রীতিকর গঠনা মোকাবেলায় এবং অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনমনে অভয় দিতে এমন কর্মসূচির আয়োজন করা হয়।