সব
facebook raytahost.com
বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই | Protidiner Khagrachari

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

প্রচার মিছিল ও সমাবেশে খাগড়াছড়ির ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর ধর্ম জ্যোতি চাকমা।

আল-মামুন:: বৈষ্যম-সংঘাত নয়, শান্তির পাহাড় গড়তে চাই মন্তব্য করে খাগড়াছড়ি ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা বলেছেন, পাহাড়ে হানাহানি নয় সম্প্রীতি প্রয়োজন। আর তার জন্য সব চেয়ে বেশি প্রয়োজন পাহাড়ি-বাঙালিসহ সকলের মধ্যে শান্তিপূর্ণ সহবাস্থান।

শুক্রবার (৬ ফেব্রæয়ারি ২০২৬) বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে তিনি সংক্ষিপ্ত নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, পাহাড়কে উন্নয়ন মুখী ও পর্যটন বান্ধন করে গড়ে তুলতে হবে পরিকল্পিতভাবে। কারো বসতবাড়ি উচ্ছেদ করে বা মাথা গোজার ঠাঁই কেঁড়ে নিয়ে নয় আলোচনার মাধ্যমে পর্যটন বিকাশে উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন করা হবে বলেও তিনি জানান।

একই সাথে কোন জাতি গোষ্ঠিকে এগিয়ে নিতে হলে স্বাভলম্বী গড়ে তোলা জরুরী জানিয়ে তিনি ফান্ড গঠনের উপর জোর দিয়ে নির্বাচিত হলে বিশেষ ফান্ড গঠন করবেন বলে জানান। এছাড়া সকল ষড়যন্ত্র প্রতিহত করে সংসদে গিয়ে কথা বলতে ১২ ফেব্রæয়ারি ২০২৬ ঘোড়া প্রতিককে নির্বাচিত করার আহ্বান জানান।

এ সময় তিনি শিক্ষার দিকে পিঁছিয়ে পড়া খাগড়াছড়িতে দূর্গম পাহাড়ের মানুষের শিক্ষার সুবিধাত্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অঙ্গিকার করেন তিনি। প্রাথমিক বিদ্যালয়ে স্ব-স্ব ভাষায় শিক্ষা গ্রহণে অবদান রাখবেন জানিয়ে তিনি আরো বলেন পাহাড়কে নিরাপদ রেখে সম্পদ হিসেবে গড়ে তুলে চাষাবাদ,গিরি ঝর্ণা বাঁচিয়ে রাখতে উদ্যোগ নেয়া হবে।

শিল্প কারখানা গড়ে তুলতে হলে পাহাড়ে আগে শান্তি প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়ে পাহাড়ি-বাঙালির অধিকার নিয়ে শান্তিতে বসবাসের অগ্রণী ভূমিকা রাখাসহ পাহাড়ে সহিংসতা বন্ধ নারীর প্রতি সহিততা, খাগড়াছড়িতে ঘটে যাওয়া সংঘাতের কথা তুলে ধরে তিনি সকল ধরনের সংঘাত চিরতরে যেন বিলীন হয়ে যায় সে লক্ষ নিয়ে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বৈষ্যম বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরাসহ কয়েকজন বক্তব্য রাখেন। এর আগে পাহাড়ি জনগোষ্ঠির বিশাল এক শোডাউন নিয়ে স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে চেঙ্গি স্কোয়ার,মহাজনপাড়া,শাপলা চত্বর-আদালত সড়ক হয়ে মধুপুর বাজার ঘুরে পুনরায় কলেজ মাঠে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে প্রচারণার সমাপ্তি করেন।

আপনার মতামত লিখুন :

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com