সব
facebook raytahost.com
শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন | Protidiner Khagrachari

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

আল-মামুন::  শঙ্কা নিয়ে বিএনপির প্রার্থীসহ ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি সংসদীয় আসনের বিএনপি-জাতীয় পার্টিসহ ৪ চার এমপি প্রার্থী। সংবাদ সম্মেলনে, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ (রেড মার্ক) কেন্দ্রসমূহে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতসহ ৬ দফা দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আঃ মালেক মিন্টু আয়োজনে খাগড়াছড়ি প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত পাঠ করেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও বিএনপির খাগড়াছড়ি আসনের এমপি প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া। এসময় জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক প্রার্থী মিথিলা রোয়াজা, গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীক প্রার্থী দীনময় রোয়াজা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীক প্রার্থি মো: নুর ইসলামসহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রার্থীরা বলেন, খাগড়াছড়ি আসনের ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ৬৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ (রেড মার্ক) হিসেবে চিহিৃত হয়েছে। ইতোমধ্যে কতিপয় সশস্ত্র সংগঠন তাদের পছন্দের প্রার্থীর অনুকূলে ভোট আদায়ের লক্ষ্যে সাধারণ ভোটারদের ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করছে। অনেক প্রার্থীদের ও তাদের কর্মীদের ওই সকল এলাকায় প্রচারণায় যেতে নিষেধ করছেন বলে অভিযোগ করেন ।

প্রাথীরা আরো বলেন, খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন উপজেলার দুর্গম অঞ্চলসহ পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে স্বাভাবিক নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সশস্ত্র সংগঠনগুলো ভোটারদের সুনির্দিষ্ট স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটদানে বাধ্য করতে শারীরিক অত্যাচার ও আর্থিক দন্ডের ভয় দেখাচ্ছে। এছাড়া অবৈধ অস্ত্রধারীরা স্থানীয় হেডম্যান, কারবারি ও জনপ্রতিনিধিদের সশস্ত্র সংগঠনের নির্দেশ মানতে চাপ প্রয়োগ করছে। পাশাপশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভীতিমূলক প্রচারণা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।

চিহিৃত ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন নিশ্চিত করতে হবে। ভোটের অন্তত তিন দিন পূর্ব হতে দুর্গম এলাকাগুলোতে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করে কেন্দ্রের আঙিনায় ও বাহিরে অবস্থান করে সর্বোচ্ছ নিরাপত্তা নিশ্চিত করার প্রার্থীরা জোর দাবি জানান।

আপনার মতামত লিখুন :

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com