দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আ.লীগের প্রস্তুতি সভা
আল-মামুন:: দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৬ অক্টোবর ২০২৩) দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি সনজীব ত্রিপুরার সভাপতিত্বে সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাশের সঞ্চালনায় এ সভার আয়োজন করে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগ।

এতে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সজল কুমার দে,যুগ্ম সম্পাদক রুথান চৌধুরী,বুলবুল আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক, অংলাগ্য মারমা,আইন বিষয়ক সম্পাদক অংসুইথুই মারমা (অংসুই),শ্রম বিষয়ক সম্পাদক কনিস্ক খীসা,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এড. সৌরভ ত্রিপুরা,গোলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞান রঞ্জন ত্রিপুরাসহ সিনিয়র নেতারা এতে বক্তব্য রাখেন।

এছাড়াও খাগড়াছড়ি সদর ইউপি চেয়ারম্যান জ্ঞান ত্রিপুরা,পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা,গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান উল্ল্যাস ত্রিপুরা, কমলছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল বিকাশ চাকমা, ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান সুজন চাকমা,খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সনজীব ত্রিপুরা ও সাধারণ সম্পাদক ক্যজাই মারমা সহ জনপ্রতিনিধিরা এতে অংশ নেয়।

এতে বক্তারা বলেন, আগামী নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। এ নির্বাচনে স্বাধীনতা বিরোধী ও ষড়যন্ত্রকারীরা নির্বাচনে বানচালসহ নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে যাচ্ছে। তারা সরকারের উন্নয়নে বিশ্বাসী নয়। তারা নিজেদের লুটপাটের রাজত্ব কায়েমের জন্য দেশের মানুষের কথা চিন্তা না করে সহিংসার পথে হাটছে বলে বক্তারা উল্লেখ করেন।
একই সাথে বিগত এক দশকে খাগড়াছড়িতে সংঘাতহীন পাহাড়ে শান্তিপূর্ণ বসবাসের ক্ষেত্রে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সম্প্রীতির খাগড়াছড়িতে সকল সম্প্রদায়ের মেলবন্ধনের ধারা অব্যাহত রাখতে আবারো কুজেন্দ্র লাল ত্রিপুরাকে এমপি হিসেবে দেখতে চায় বলে মন্তব্য করে বক্তারা জানান।
এতে বক্তারা আরও বলেন, দেশের চলমান উন্নয়ন আওয়ামীলীগের হাত এগিয়ে যাচ্ছে। প্রতিটি সেক্টরে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ও সাধারন মানুষের জন্য গৃহিত প্রকল্পের মাধ্যমে প্রত্যান্ত জনপদের মানুষের ভাগ্যন্নয়নে কাজ করে যাচ্ছে জানিয়ে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে পাহাড়ের শান্তির পথ বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে এসেছে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দরা।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন