সব
facebook raytahost.com
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছালো ১০২ বার | Protidiner Khagrachari

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছালো ১০২ বার

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছালো ১০২ বার

প্রতিদিনের খাগড়াছড়ি ডেস্ক রিপাের্ট:: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। রোববার (১৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে পারেনি মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোহাম্মদ শহিদুল আলম। তাই আগামী ১৬ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন :

প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ

বিএনপির নেতৃত্বাধীন সরকারে মন্ত্রণালয় বন্টন

বিএনপির নেতৃত্বাধীন সরকারে মন্ত্রণালয় বন্টন

২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিলেন শপথ

২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিলেন শপথ

পবিত্র মাহে রমজানে সেহেরি ও ইফতার সময় সূচি

পবিত্র মাহে রমজানে সেহেরি ও ইফতার সময় সূচি

এক সাদা শাড়ির নীরব বিপ্লব

এক সাদা শাড়ির নীরব বিপ্লব

জামায়াতের জোটে এলডিপি ও এনসিপি

জামায়াতের জোটে এলডিপি ও এনসিপি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com