সব
facebook raytahost.com
দুই প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার | Protidiner Khagrachari

দুই প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

দুই প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

খাগড়াছড়িতে ভোটের মাঠে থাকছেন ১১ জন।

আল-মামুন:: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন,স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী। ফলে এই আসনে চূড়ান্তভাবে ভোটের মাঠে থাকছেন মোট ১১ জন প্রার্থী। অন্যদিকে-ধর্মজ্যোতি চাকমা স্ব-শরীরে না থেকে তারপক্ষে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করলেও তা গ্রহণ করেননি খাগড়াছড়ি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো.আনোয়ার সাদাত।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন। এর আগে খাগড়াছড়ি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপিসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে এনসিপি প্রার্থী ছাড়া ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

গত ৩ জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত মনোনয়ন যাচাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ৭জনের মনোনয়ন বাতিল এবং ১ জনের প্রার্থীতা স্থগিত ঘোষণা করেন। পরবর্তীতে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করলে আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তে আরও ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা ফিরে পায়। এতে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৩ জনের মধ্যে ২ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায়, শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বোচনের ভোটের মাঠে থাকছেন, বিএনপির প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁইয়া,বাংলাদেশ জামায়াতে ইসলামী এর প্রার্থী মো.এয়াকুব আলী,জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলনের মো. কাউসার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলাম,স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশ্যেপ্রু মারমা,গণ অধিকার পরিষদ এর দীনময় রোয়াজা,স্বতন্ত্র প্রার্থী সমিরণ দেওয়ান ও জিরুনা ত্রিপুরা, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তাফাসহ ১১ জন প্রার্থী।

এদিকে মনোনয়ন যাচাই ও প্রত্যাহার পর্ব শেষ হওয়ায় খাগড়াছড়িতে নির্বাচনী মাঠ এখন বেশ সরগরম হয়ে উঠেছে। প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী কৌশল সাজাতে ব্যস্ত সময় পার করছেন মত স্থানীয়রা।

আপনার মতামত লিখুন :

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে ৪০ বিজিবি

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে ৪০ বিজিবি

কুইক রেসপন্স ফোর্সসহ প্রস্তুত থাকবে বিশেষ হেলিকপ্টার

কুইক রেসপন্স ফোর্সসহ প্রস্তুত থাকবে বিশেষ হেলিকপ্টার

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

ভীতিহীন-শঙ্কামুক্ত সুষ্ঠ নির্বাচনে বদ্ধপরিকর বিজিবি

ভীতিহীন-শঙ্কামুক্ত সুষ্ঠ নির্বাচনে বদ্ধপরিকর বিজিবি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com