সব
facebook raytahost.com
পোস্টালে ভোট দেবেন ১৬ কারাবন্দী | Protidiner Khagrachari

পোস্টালে ভোট দেবেন ১৬ কারাবন্দী

পোস্টালে ভোট দেবেন ১৬ কারাবন্দী

মোহাম্মদ শাহজাহান:: খাগড়াছড়ি জেলা কারাগারে থাকা ১৬ জন কারাবন্দী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। এর আগে ভোট দিতে আগ্রহ প্রকাশ করে মোট ১৭ জন বন্দী পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন। তবে তাদের মধ্যে একজন জামিনে মুক্তি পাওয়ায় বর্তমানে জেলখানায় থেকে ১৬ জন ভোট প্রদান করবেন।

নিবন্ধনকারীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশুতোষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রয়েছেন। নিবন্ধিত ১৬ জনের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত এবং ১৪ জন বিচারাধীন আসামি।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার সাহাদাত হোসেন জানান, খাগড়াছড়ি কারাগারে বর্তমানে ২৭ জন সাজাপ্রাপ্তসহ মোট ২৫০ জনের বেশি বন্দী রয়েছেন। বন্দীদের মধ্যে ১৭ জন পোস্টাল ভোটে আগ্রহ দেখিয়ে নিবন্ধন করেছিলেন। একজন জামিনে বের হওয়ায় বর্তমানে ১৬ জন কারাবন্দী জেলখানা থেকেই পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ ও প্রবাস থেকে মোট ৭ হাজার ৫০ জন ভোটার নিবন্ধন করেছেন।

শাহাদাত হোসেন আরো বলেন, কারাগারে থাকা অবস্থায় পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করে কেউ জামিনে মুক্তি পেলেও তিনি পোস্টাল ভোট দিতে পারবেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারকে কারাগার থেকেই পোস্টাল ব্যালট সংগ্রহ করতে হবে।

আপনার মতামত লিখুন :

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com