আবদুল মান্নান,স্টাফ রিপোর্টার:: এশিয়া মহাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালাদা নদীর শাখা-প্রশাখায় অবৈধভাবে বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় নদীর উপ-শাখায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাখ টাকা জরিমানা গুনলেন মো. কামাল হোসেন নামক এক বালু ব্যবসায়ী।

বৃহস্পতিবার ( ১৫ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় হালদার উপ-শাখায় অবৈধভাবে বালু উত্তোলনের খবরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা।

এ সময় তিনি ইজারাবর্হিভূত বেআইনিভাবে বালু উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক বালু উত্তোলনকারী মো. কামাল হোসেন(৩৫)কে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। সে উপজেলা সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড পাঞ্জারাম পাড়ার মৃত জুলমত খানের পুত্র।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা বিষয়টি নিশ্চিত করে বলেন, ইজারাবর্হিভূত হালদার উপ-শাখা এবং আইনগত নিষিদ্ধ খাল থেকে বালু উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধে জড়িত ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। অবৈধভাবে পাহাড় কাটা কিংবা বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে।