স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি পার্বত্য জেলা ২৯৮নং আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইতে ৮ টি মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আনোয়ার সাদাত। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো.আনোয়ার সাদাত এই ঘোষণা দেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনে মোট ১৬টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে ১৫টি। যাচাই-বাছাই শেষে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ মোট ৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলের কারণ হিসেবে রিটার্নিং কর্মকর্তা জানান, ১ শতাংশ ভোটার তালিকা সঠিক না থাকা এবং কাগজপত্রে গড়মিল ছিল। তবে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন বলেও তিনি জানান।
বাতিল প্রার্থীরা হলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, সন্তোষিত চাকমা বকুল, লাব্রিচাই মারমা, সোনা রতন চাকমা, স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা, বাংলাদেশ খেলাফতে মজলিস মনোনীত মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী, গণঅধিকার পরিষদ মনোনীত দীনময় রোয়াজা এবং বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফা’র মনোনয়ন স্থগিত করা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো.আনোয়ার সাদাত জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
যারা মনোনীত হলেন, বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বাংলাদেশ জাতায়াতে ইসলামী প্রার্থী মো: এয়াকুব আলী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো: কাউসার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মো: নুর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি মনোনীত উশোপ্রু মারমা।
খাগড়াছড়ি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অধিকাংশ প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন