সব
facebook raytahost.com
বান্দরবানে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন | Protidiner Khagrachari

বান্দরবানে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

বান্দরবানে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রতিনিধি,বান্দরবান:: বান্দরবানে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে আলতাজ উদ্দিন (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৫ অক্টোবর ২০২৩) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন।

বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা সত্যতা নিশ্চিত করেছেন। কারাদণ্ড প্রাপ্ত আলতাজ উদ্দিন (৩৪) লামা ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউপির ৭ নম্বর ওয়ার্ড কাঁঠাল ছড়া এলাকার জকির আহাম্মদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আলতাজ উদ্দিন প্রতিবন্ধী কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে উত্যক্ত করে আসছিল। এ নিয়ে সামাজিকভাবে সালিশি বৈঠক হয়। বৈঠকে আলতাজ উদ্দিন প্রতিবন্ধী কিশোরীকে ভবিষ্যতে উত্যক্ত না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

পরে ২০২১ সালের ৮ ডিসেম্বর প্রতিবন্ধী কিশোরীর নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষণ করে আলতাজ উদ্দিন। ওই দিন বিকেলে কিশোরীর মা বাড়িতে ফিরলে তাকে বিষয়টি জানায় ওই কিশোরী। ওই দিন লামা থানায় কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন :

খাগড়াছড়িতে ২ তক্ষক পাচারকারী কারাগারে

খাগড়াছড়িতে ২ তক্ষক পাচারকারী কারাগারে

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

দূর্ঘটনায় পুলিশ দম্পত্তির শিশুর মৃত্যু

দূর্ঘটনায় পুলিশ দম্পত্তির শিশুর মৃত্যু

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

মাটিরাঙ্গায় ঈদ সামগ্রী বিতরণ

মাটিরাঙ্গায় ঈদ সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com