স্টাফ রিপোর্টার:: সাজেকে দুর্গম পাহাড়ে অসহায়দের মাঝে ৫৪ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকালে এই শীত বস্ত্র বিতরণ করে।
৫৪ ব্যাটালিয়ন বিজিবির,অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় দুর্গম পাহাড়ে গন্ডাছড়া বিওপির বিওপি কমান্ডার নায়ক সুবেদার মোঃ আবু বক্কর সিদ্দিক পাহাড়ে বসবাসরত নিগোষ্ঠীর মাঝে গরিব ও দুস্থ অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন এই প্রচন্ড শীতে অসহায় গরিব দুস্থদের চিন্তাভাবনায় এ কার্যক্রম গ্রহন হয়েছে।
এই মানবিক সহায়তার কার্যক্রম সীমান্তের সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উক্ত শীতবস্ত্র পেয়ে গন্ডাছড়া পড়ার কারবারি ও বসবাসরত সকলেই বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন