স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড মাটিরাঙ্গা জোন কর্তৃক নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচীর আওতায় দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকালের দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন সাপমারা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর আয়োজন করা হয়।

মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: মাসুদ খান, পিএসসি এর নেতৃত্বে পরিচালিত মানবিক সহায়তায় এতে শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে ১টি হারমোনিয়াম এবং রাধাকৃষ্ণ মন্দিরে এক সেট সাউন্ড সিস্টেম প্রদান করা হয়।

সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ,কারবারী ও ভিডিপি সদস্যদের আর্থিক সহায়তা শীতার্ত ও অসহায় ৫০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় ২০০ জন পাহাড়ী ও ৪ জন বাঙালি কে চিকিৎসা প্রদান করেন ডা: ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রিজভী ও ক্যাপ্টেন সুমাইয়া ইসলাম।একই সাথে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

এ সময় মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্নেল মাসুদ খান, পিএসসি, সেবা গ্রহনকারীদের সাথে কুশল বিনিময় করেন। মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: মাসুদ খান বলেন, শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় জোনের উপ অধিনায়ক মেজর শাহরিয়ার ও পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা পেয়ে উপকার ভোগিরা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উত্তর উত্তর সাফল্য কামনা করেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন